অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ফলে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু সেখান থেকে পর পর ২ ম্য়াচ জিতে সিরিজ ২-২ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের এই পরাজয়ে চিন্তিত সমর্থকরা। কিন্তু তাদের ভরসা দিচ্ছেন স্পিন কিংবদন্তি মুথাইয়া মুরলিধরন। তাঁর মতে সব ম্য়াচ জিততে গেলে তো ১১টা কোহলি লাগবে।
এক সাক্ষাতকারে শ্রীলঙ্কার কিংবদন্তি এই প্রাক্তন বলেছেন, ভারত এখন বিশ্বকাপের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, আর তাই করতে গিয়েই এখানে ওখানে কয়েকটি ম্য়াচ হারতে হচ্ছে। কিন্তু এতে চিন্তিত হওয়ার কিছু হয়নি। তাঁর মতে ভারতীয় দলের পারফরম্যান্স খুবই ভাল। সমর্থকদের আরেকটু ধৈর্য ধরতে হবে।
তিনি সাফ জানিয়েছেন, কোনও দলি সব ম্য়াচ জিততে পারে না। কোনও ম্য়াচে জয় আসবে, কোনও ম্য়াচে আসবে না। তাঁর মতে যদি সব ম্যাচ জিততে হয়, তবে দলের ১১জনকেই বিরাট কোহলি বা সচিন তেন্ডুকার বা ডন ব্র্যাডম্যানের মতো ম্য়াচ উইনার হতে হবে। কিন্তু তা বাস্তবে ঘটে না।