আর দেখা যাবে না তাণ্ডব, ক্রিকেটকে চির-বিদায় জানাচ্ছেন 'ক্যারিবিয়ান দৈত্য' ক্রিস গেইল

আইসিসি বিশ্বকাপ ২০১৯। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানাবেন বলে জানালেন ওয়েস্টইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান ক্রিস গেইল। গত কয়েক বছর ধরেই ওয়েস্টইন্ডিজের জার্সিতে নিয়মিতভাবে খেলেন না গেইল। তবে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতায় এই ৩৯ বছরের বিস্ফোরক ব্যাটসম্য়ানকে ক্যারিবিয়ানরা দলের বাইরে রাখবে না বলেই আশা করা হচ্ছে।

গত কয়েক বছরে জাতীয় দলের থেকে বিভিন্ন দেশে টি২০ লিগে খেলোকেই বেশি গুরুত্ব দিয়েছেন গেইল। কিন্তু আগেই বোর্ডকে জানিয়েছিলেন তিনি বিশ্বকাপে খেলতে চান। ৩৯ বছর বয়সেও গেইল এপেনার হিসেবে দারুণ কার্ষকরী ভূমিকা নিতে পারেন। কিন্তু বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না বলে জানিয়ে দিলেন ক্যারিবিয়ান দৈত্য।

ইদানিং ওয়েস্টইন্ডিজের হয়ে নিয়মিত না খেললেও দেশের জার্সিতে তাঁর ওয়ানডে রেকর্ড রীতিমতো আকর্ষণীয়। ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ব্রায়ান লারার পরেই দ্বিতীয় স্থানে আছেন গেইল। এই ফর্ম্যাটে ১০০০০ রানের মাইলফলক স্পর্শ করার জন্য মাত্র তাঁকে আর ২২৩ রান করতে হবে। বিশ্বকাপে তাঁর ব্যাট চললে এই রানটা সহজেই উঠে আসার কথা। সেক্ষেত্রে ওয়েস্টইন্ডিজও লাভবান হবে।

একদিনের ক্রিকেটে ওয়েস্টইন্ডিজের হয়ে সর্বাধিক (২৩ টি) শতরানের ইনিংসের রেকর্ডও তাঁর ঝুলিতে রয়েছে। ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ও একমাত্র ক্যারিবিয়ান ব্যাটসম্যান হিসেবে দ্বিশতরানও করেছেন তিনি। ২০১৫ সালের বিশ্বকাপের গ্রুপ ম্যাচে জিম্বাবোয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন। ৪ বছর পর তাঁর ব্যাটের ধার কতটা রয়েছে সেটাই এখন দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 17, 2019, 23:58 [IST]
Other articles published on Feb 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+