আইপিএলে 'কালু' বিতর্কে ক্যারিবিয়ান কিংবদন্তিকে পাশে পেলেন ড্যারেন স্যামি

আইপিএলে বর্ণ বিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ এনেছেন ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেওয়া ড্যারেন স্যামি। তাঁর প্রাক্তন সতীর্থরা এমন কোনও ঘটনার কথা অস্বীকার করতেই রীতিমতো ভিডিও পোস্ট করে এ ব্যাপারে ফের সরব হলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। এ ব্যাপারে স্যামির পাশে দাঁড়িয়েছেন তাঁর জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ক্রিস গেইল। কী বলেছেন ক্যারিবিয়ান লেজেন্ড।

আইপিএলকে নিশানা

আইপিএলকে নিশানা

বর্ণবৈষম্য ইস্যুতে আইপিএল-কে নিশানা করেন অন্যতম সফল ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। ইনস্টাগ্রামে তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার সময় তাঁকে 'কালু' ডাক শুনতে হয়েছে। প্রথমে এই নাম শুনে তাঁর প্রশংসা বলে মনে হলেও, এর প্রকৃত অর্থ বোঝার পর তিনি মেজাজ ধরে রাখতে পারছেন না বলেও জানান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

স্যামির ভিডিও

স্যামির ভিডিও

সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্যারেন স্যামির সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ ঘটার অভিযোগ অস্বীকার করেন তাঁর প্রাক্তন সতীর্থরা। ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল, অল রাউন্ডার ইরফান পাঠান ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন ড্যারেন স্যামি। অভিযোগ করেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্রেসিং রুমেই তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে। সেই সময়ের কয়েকজন সতীর্থ তাঁকে 'কালু' বলে ডাকতেন বলে অভিযোগ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের। তাঁর এও অভিযোগ, বেশ কয়েকবার না করা সত্ত্বেও একই অভ্যাস ড্রেসিং রুমে জারি থাকে।

ক্ষমা চাইতে হবে

ক্ষমা চাইতে হবে

এই ইস্যুতে কারও নাম উল্লেখ করেননি ড্যারেন স্যামি। শুধু বলেছেন, যে সতীর্থরা তাঁকে সেই সময় 'কালু' বলে সম্বোধন করতেন, তাঁদের তিনি মেসেজ করবেন। তাঁকে সত্যিই বিদ্বেষের শিকার হতে হয়েছে কিনা, সেই সব ক্রিকেটারদের কাছ থেকেই জানতে চাইবেন স্যামি। যদি সত্যিই তাঁকে খাটো করার জন্য ওই শব্দ ব্যবহার করা হয়ে থাকে, তবে অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি ওয়েস্ট ইন্ডিজকে দু-বার বিশ্বকাপ দেওয়া অধিনায়কের।

কাদের কথা বলছেন স্যামি

কাদের কথা বলছেন স্যামি

ড্যারেন স্যামি কারও নাম প্রকাশ্যে না আনলেও টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মার এক ইনস্টাগ্রাম পোস্ট দেখে স্পষ্ট বোঝা যায়, ক্যারিবিয়ান ক্রিকেটারের বিষ নজরে রয়েছেন তিনিও। এক ছবিতে স্যামিকে 'কালু' বলে সম্বোধন করেছেন ইশু। ছবিতে ভারতীয় ফাস্ট বোলার ভূবনেশ্বর কুমার ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকেও দেখা যাচ্ছে।

স্যামির পাশে গেইল

স্যামির পাশে গেইল

আইপিএলে বর্ণবিদ্বেষ ইস্যুতে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ তথা অধিনায়ক ড্যারেন স্যামির পাশে দাঁড়িয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। স্যামি যেভাবে প্রতিবাদে মুখর হয়েছেন, তাকে সমর্থন করেছেন গেইল।

ফ্লয়েডের মৃত্যুর ঘটনায়, বর্ণবিদ্বেষ রুখতে সাদা-কালো জার্সিতে অভিনব প্রতিবাদ ফুটবলারদের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 10, 2020, 14:56 [IST]
Other articles published on Jun 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+