সুর নরম স্যামির ওপর ক্ষুব্ধ স্বরা, #SaySorryToDaren-এ উত্তাল নেট দুনিয়া

কালো হয়ে গর্ববোধ করেন ওয়েস্ট ইন্ডিজকে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি। আইপিএলে যে বা যাঁরা তাঁর বিরুদ্ধে বৈষম্যমূলক মন্তব্য করেছেন, তাঁদের কাছ থেকে ক্ষমা দাবি করেছেন ক্যারিবিয়ান তারকা। এই ইস্যুতে ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর সহ নেটিজেনদের পাশে পেয়েছেন স্যামি। #SaySorryToDaren-এ উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেই সানরাইজার্স হায়দরাবাদের এক প্রাক্তন সতীর্থের সঙ্গে কথা বলে স্যামি কিছুটা হালকা বোধ করতেই খেলেন খোঁচা। অভিনেত্রী স্বরা ভাস্বরের কড়া কথার কী জবাব দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি?

আইপিএলে বৈষম্য

আইপিএলে বৈষম্য

বর্ণবৈষম্য ইস্যুতে আইপিএল-কে নিশানা করেন অন্যতম সফল ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। ইনস্টাগ্রামে তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার সময় তাঁকে 'কালু' ডাক শুনতে হয়েছে। প্রথমে এই নাম শুনে তাঁর প্রশংসা বলে মনে হলেও, এর প্রকৃত অর্থ বোঝার পর তিনি মেজাজ ধরে রাখতে পারছেন না বলেও জানান ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

স্যামির ক্ষোভ

স্যামির ক্ষোভ

সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্যারেন স্যামির সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ ঘটার অভিযোগ অস্বীকার করেন তাঁর প্রাক্তন সতীর্থরা। ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেল, অল রাউন্ডার ইরফান পাঠান ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন ড্যারেন স্যামি। অভিযোগ করেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্রেসিং রুমেই তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছে। সেই সময়ের কয়েকজন সতীর্থ তাঁকে 'কালু' বলে ডাকতেন বলে অভিযোগ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের।

ক্ষমা দাবি

ক্ষমা দাবি

এই ইস্যুতে কারও নাম উল্লেখ করেননি ড্যারেন স্যামি। শুধু বলেছেন, যে সতীর্থরা তাঁকে সেই সময় 'কালু' বলে সম্বোধন করতেন, তাঁদের তিনি মেসেজ করবেন। তাঁকে সত্যিই বিদ্বেষের শিকার হতে হয়েছে কিনা, সেই সব ক্রিকেটারদের কাছ থেকেই জানতে চাইবেন স্যামি। যদি সত্যিই তাঁকে খাটো করার জন্য ওই শব্দ ব্যবহার করা হয়ে থাকে, তবে অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি ওয়েস্ট ইন্ডিজকে দু-বার বিশ্বকাপ দেওয়া অধিনায়কের।

অভিযুক্ত কারা

অভিযুক্ত কারা

ড্যারেন স্যামি কারও নাম প্রকাশ্যে না আনলেও টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মার এক ইনস্টাগ্রাম পোস্ট দেখে স্পষ্ট বোঝা যায়, ক্যারিবিয়ান ক্রিকেটারের বিষ নজরে রয়েছেন তিনিও। এক ছবিতে স্যামিকে 'কালু' বলে সম্বোধন করেছেন ইশু। ছবিতে ভারতীয় ফাস্ট বোলার ভূবনেশ্বর কুমার ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকেও দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

ড্যারেন স্যামির ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। #SaySorryToDaren ট্রেন্ডকে সঙ্গী করে স্যামি তথা বিশ্বের সব কৃষ্ণাঙ্গদের হয়ে গলা ফাটাতে শুরু করেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর সহ নেটিজেনদের একটা অংশ। প্রকাশ্যে ক্ষমা চাক সানরাইজার্স হায়দরাবাদ, সোশ্যাল মিডিয়ায় রব তোলা হয়।

সন্তুষ্ট স্যামি

সন্তুষ্ট স্যামি

'কালু' কাণ্ড নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের এক প্রাক্তন সতীর্থদের সঙ্গে কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি। এরপরেই তাঁকে এই ইস্যুতে কিছুটা সুর নরম করতে শোনা যায়। ওই প্রাক্তন সতীর্থ, যাঁকে তিনি ভাই বলে সম্বোধন করেছেন, তাঁর সঙ্গে কথা বলে তিনি সন্তুষ্ট বলেও জানিয়েছেন স্যামি। বলেছেন, তাঁরা দু-জন মিলে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। ভালোবাসা দিয়ে সব সম্ভব হয় বলে তিনি বিশ্বাস করেন বলেও জানিয়েছেন স্যামি।

ক্ষুব্ধ স্বরা

ক্ষুব্ধ স্বরা

যাঁকে নিয়ে এত শোরগোল সেই ড্যারেন স্যামিকেই আচমকা উল্টো সুরে কথা বলতে দেখে ক্ষিপ্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর প্রশ্ন, যদি কেউ কৃষ্ণাঙ্গদের জন্য 'এন' শব্দ ব্যবহার করে ভালোবাসা দেখাতে চায়, তার সঙ্গে কী করা উচিত। স্যামির অভিযোগের সঙ্গে ভারতের মর্যাদা, সম্মান জড়িয়ে রয়েছে বলে মনে করেন স্বরা।

স্যামির উত্তর

স্যামির উত্তর

ক্ষুব্ধ স্বরা ভাস্করকে উত্তর দিয়েছেন ড্যারেন স্যামি। লিখেছেন, তাঁকে যেন কেউ ভুল না বোঝেন। কৃষ্ণাঙ্গ হয়ে তিনি নিজেকে গর্বিত বলে মনে করেন স্যামি। তা বলে কাউকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়াতেও তিনি রাজি নন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

নতুন নাম ও লোগো নিয়ে মোহন-ফ্যানদের মিশ্র প্রতিক্রিয়া, সঞ্জীব গোয়েঙ্কাকে চিঠি!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 12, 2020, 12:55 [IST]
Other articles published on Jun 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+