আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া! কী বলছে রিপোর্ট

করোনা ভাইরাস এবং বিশ্ব ক্রিকেট সূচির দিকে তাকিয়ে চলতি বছরের পরিবর্তে ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া! এক গোপন রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারে নাকি আইসিসি-কে চিঠিও দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এরাল এডিংস। এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

করোনা ভাইরাসের জের

করোনা ভাইরাসের জের

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৫৯ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ষাট হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে চার হাজার সাতশোরও বেশি মানুষের। অস্ট্রেলিয়ায় প্রায় সাড়ে সাত হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে একশোরও বেশি মানুষের।

স্থগিত ক্রিকেট

স্থগিত ক্রিকেট

পরিস্থিতি সামাল দিতে দুই দেশেই জারি রয়েছে লকডডাউন। অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক উড়ান চালু হতে এখনও ঢের দেরি বলে জানানো হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপের নির্ধারিত সূচি

আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা টুর্নামেন্ট। করোনা ভাইরাসের প্রভাবে টুর্নামেন্টের ভবিষ্যত নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠক করেন আইসিসি-র বোর্ড সদস্যরা। যদিও সেই বৈঠক থেকে কোনও সিদ্ধান্ত বেরোয়নি।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

অনিশ্চয়তার মধ্যেও নিজেদের মাটিতে বিরাট কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। ১১ অক্টোবর ব্রিসবনের গাবাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ডিসেম্বরে দুই দেশের মধ্যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে ব্রিসবনের গাবা। ৩ ডিসেম্বর শুরু হবে এই ম্যাচ। ১২ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজ। শেষ হবে ১৭ জানুয়ারি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অস্ট্রেলিয়া

করোনা ভাইরাস এবং বিশ্ব ক্রিকেট সূচির কথা মাথায় রেখে চলতি বছর তাদের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা সম্ভব নয় বলে মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা চায়, ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে হোক টুর্নামেন্ট। এ ব্যাপারে আইসিসি-র ফিনান্সিয়াল ও কমার্শিয়াল কমিটিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান এরাল এডিংস চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর।

কেন নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করতে চান ওয়াকার ইউনুস

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 29, 2020, 14:01 [IST]
Other articles published on May 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+