ড্রেসিংরুমে তাঁর সঙ্গে দুর্ব্য়বহার করা পাক ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আনার হুমকি কানেরিয়ার

পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়ার সঙ্গে দলের ড্রেসিংরুমে কীভাবে দুর্ব্যবহার করা হয়েছিল, তা জানিয়েছেন সেদেশের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। সেই সূত্র ধরেই পাকিস্তানের কোন কোন ক্রিকেটার তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন, সেই নাম প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন দানিশ।

স্পট ফিক্সিং-এ দানিশ

স্পট ফিক্সিং-এ দানিশ

ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে খেলার সময় পাকিস্তানের লেগ স্পিনার দানিশ কানেরিয়ার বিরুদ্ধে স্পট ফিক্সিং-র অভিযোগ ওঠে। সেই সময় তাঁকে গ্রেফতারও করা হয়। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এরপর ফের ক্রিকেট খেলতে শুরু করেন দানিশ। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিং কাণ্ডের মামলাও চলতে থাকে। ২০১৮ সালে নিজের অপরাধ কবুল করেন দানিশ। ফলে তাঁকে ক্রিকেট থেকে নির্বাসনে পাঠানো হয়।

দানিশের পাশে শোয়েব

দানিশের পাশে শোয়েব

পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার দানিশ কানেরিয়ার পাশে দাঁড়িয়েছেন সে দেশের প্রাক্তন লেজেন্ড শোয়েব আখতার। বলেছেন, সংখ্যালঘু বলে পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে দানিশ কানেরিয়ার সঙ্গে অন্য কোনও ক্রিকেটার খেতে চাইতেন না। ভালো পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও দানিশ বরাবার অবহেলার স্বীকার হয়েছেন বলেও জানিয়েছেন শোয়েব। সেই সংখ্যালঘু ক্রিকেটারই ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা নেন বলে স্মরণ করিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

দানিশের বক্তব্য

পাশে দাঁড়ানোর জন্য শোয়েব আখতারকে ধন্যবাদ জানিয়ে যাঁরা পাকিস্তান ক্রিকেট দলের ড্রেসিংরুমে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তাঁদের নাম প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন দানিশ কানেরিয়া। দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক, মহম্মদ ইউসুফ, ইউনুস খান ও শোয়েব আখতারকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার।

 পাকিস্তানের হয়ে দানিশ

পাকিস্তানের হয়ে দানিশ

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্টে ২৬১ উইকেট নিয়েছেন দানিশ কানেরিয়া। ১৮টি ওয়ান ডে ম্যাচে ১৫টি উইকেট রয়েছে পাকিস্তানের এই প্রাক্তন লেগ স্পিনারের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 27, 2019, 15:43 [IST]
Other articles published on Dec 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+