গোলাপি বলে সাড়া জাগানো বোলারকে ছাড়াই দিল্লির রঞ্জি দল ঘোষণা

কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে ৯ উইকেট নেওয়া ইশান্ত শর্মাকে বাইরে রেখেই রঞ্জির জন্য নিজেদের দল ঘোষণা করল দিল্লি। ক্রিকেটার নিজেই নাকি রঞ্জি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন।

আর চারটি ম্যাচ খেললেই একশো। দেশের হয়ে এই নজিরের মালিক হবেন ইশান্ত শর্মা। ২০২০-র জানুয়ারিতে নিউজিল্যান্ডে টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতেই তিনি রঞ্জি থেকে সরে দাঁড়িয়েছেন বলে সূত্রের খবর। আর তা দিল্লির কাছে বড় ধাক্কা বলা যেতে পারে।

ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে এবং দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে ওয়াশ আউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভারতীয় দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে পাঁচ জন বাংলাদেশি ব্যাটসম্য়ানকে আউট করেন ইশান্ত। ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি নেন চার উইকেট। ভারতীয় পেস বোলিং আক্রমণকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা হিসেবে দেখা হচ্ছে। আর সেই দলের অন্যতম সদস্য ৩১ বছরের ইশান্ত। এহেন ফাস্ট বোলার দলে থাকলে তারা অ্যাডভান্টেজে থাকত বলে মনে করে দিল্লি ক্রিকেট দল।

২০১৯ সালে টেস্টে ১৩৬ ওভার বল করা ইশান্ত, রঞ্জি খেলার পরিবর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিউজিল্যান্ড সফরের জন্য অনুশীলন সারবেন বলে সূত্রের খবর। ৯ ডিসেম্বর তাদের এবারের রঞ্জি অভিযান শুরু করছে দিল্লি ক্রিকেট দল। ধ্রুব শোরির নেতৃত্বে টু্র্নামেন্টে অংশ নেবে তারা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 5, 2019, 15:02 [IST]
Other articles published on Dec 5, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+