হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালের স্বপ্ন দেখছে দিল্লি

সানরাইজার্স হায়দ্রাবাদকে দুই উইকেটে হারিয়ে আইপিএলের এলিমিনেটর ম্যাচে দারুণ জয় পেল দিল্লি ক্যাপিটালস। বিশাখাপত্তনমে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। হায়দরাবাদ কুড়ি ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে। মিডল অর্ডারে সকলেই কম বেশি রান পেলেও কেউ বড় রানের ইনিংস গড়তে পারেননি। যার ফলে খুব বড় স্কোর খাড়া করতে পারেনি কেন উইলিয়ামসনের দল।

দিল্লির শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে লক্ষ্য খুব বেশি কঠিন ছিল না। তবে অযথা তাড়াহুড়ো করতে গিয়ে ম্যাচটা প্রায় কঠিন করে ফেলেছিল শ্রেয়স আইয়ারের দল। যদিও শেষ অবধি এক বল বাকী থাকতে ২ উইকেটে জয় পায় দিল্লি। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ শুরুতেই ঋদ্ধিমান সাহাকে হারায়। আর এক ওপেনার মার্টিন গাপটিল ১৯ বলে ৩৬ রান করেন।

তবে তিন নম্বরে নামা মনীশ পান্ডে বল নষ্ট করে ৩৬ বলে করেন মাত্র ৩০ রান। চার নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক কেন উইলিয়ামসনও ২৭ বলে করেন মাত্র ২৮ রান। শেষদিকে বিজয় শঙ্কর ১১ বলে ২৫ ও মহম্মদ নবি ১৩ বলে ২০ রান করে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন।

জবাবে রান তাড়া করতে নেমে দিল্লি অসাধারণ শুরু করে। তবে শিখর ধাওয়ান বেশিক্ষণ টেকেননি। তিনি ফিরে যাওয়ার পরে অধিনায়ক শ্রেয়স আইয়ার আউট হন। অপর প্রান্তে থাকা পৃথ্বী শ দারুণ অর্ধশত রান করেন। আইয়ার আউট হওয়ার একটু পরেই ব্যক্তিগত ৫৬ রানে ফিরে যান পৃথ্বী।

দিল্লি আচমকা উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। সেখান থেকে ইনিংসের হাল ধরেন ঋষভ পন্থ। তিনি মাত্র ২১ বলে করেন ৪৯ রান। যখন জয় একেবারে কাছে, তখন অযথা বড় শট মারতে গিয়ে ফিরে যান তিনি। ফের সেই সময় দিল্লি কিছুটা চাপে পড়ে গিয়েছিল।

শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। শেষ ২ বলে যখন ২ রান প্রয়োজন, তখন কিমো পল চার মেরে এক বল বাকি থাকতে দিল্লিকে জিতিয়ে দেন। ফলে হায়দরাবাদ আইপিএলের দৌড় থেকে ছিটকে গেল। দিল্লিকে পরের ম্যাচ খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে তবেই দিল্লি ফাইনালে খেলতে পারবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, May 9, 2019, 1:13 [IST]
Other articles published on May 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+