
সেনা ডিউটি, বিজ্ঞাপনের ব্যস্ততা
ক্রিকেট থেকে দু'মাসের ছুটি চেয়ে নিলেও ছুটিতে থাকা হচ্ছে না ধোনির। নানা কাজে চরম ব্যস্ত মাহি। প্রথমে দেশের সেনাবাহিনীতে ট্রেনিং। তারপর কাশ্মীরে পোস্টিং। স্বাধীনতা দিবসের পর সেনার ডিউটি থেকে ফিরে বিজ্ঞাপনের শুটিংয়ের ব্যস্ততা। সবের মধ্যে নিজেকে প্রতিদিন কাজে নিয়োজিত রেখেছেন।

ক্রিকেটে কবে ফিরবেন সেটাই এখন প্রশ্ন
সবের মাঝে ধোনি কবে ক্রিকেটে ফিরবেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ক্রিকেট থেকে নিজেকে কি ক্রমে সরিয়ে নিচ্ছেন মাহি?
|
ক্রিকেট থেকে দূরে এই মুহূর্তে কোথায় ধোনি
জল্পনা, গুঞ্জন থেকে হাজার কদম দূরে থাকেন ধোনি। এবারেও তাই ঘটেছে। সবাই যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর বাদ পড়া নিয়ে মন্তব্যের বন্যা বইয়ে দিচ্ছে, তখন ধোনিকে পাওয়া গেল কুল কুল মেজাজে। গল্ফ স্টিক হাতে মাঠ কাঁপাচ্ছেন মাহি। সুদূর আমেরিকায় থেকে ধোনিকে সঙ্গে নিয়ে সেই ছবি পোস্ট করেছেন কেদার যাদব।


Click it and Unblock the Notifications


















