
ধোনির কীর্তি
টেস্টে ভারতীয় কিপারদের মধ্যে দ্রুততম ৫০ টি আউট করার কীর্তি ছিল ধোনির। ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৫০টি আউট করেছিলেন মাহি। সেখানে ১১টি টেস্ট ম্যাচ খেলেই ৫০ টি আউট করে ফেললেন পন্থ।

পন্থের আগে কারা রয়েছেন
দ্রুততম পঞ্চাশটি আউট করার ক্ষেত্রে পন্থের আগে ১০টেস্টে ৫০টি উইকেট তুলে নেওয়ার নজির রয়েছে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, অস্ট্রেলিয়ার টিম পেইন ও দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচারের। ওয়েস্ট ইন্ডিজ সফরে দস্তানা হাতে নতুন রেকর্ড তৈরি করলেও ব্যাটে কিন্তু কামাল দেখাতে পারলেন না পন্থ। টেস্ট সিরিজের তিন ইনিংসে পন্থের সংগ্রহ ২৪, ৭ ও ২৭ রান।

এক টেস্টে ১১ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়ার নজির রয়েছে পন্থের
টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক উইকেট শিকারের নজির রয়েছে পন্থের। ২০১৮ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে সর্বাধিক ১১টি ক্যাচ নিয়ে এবি ডিভিলিয়ার্সের কীর্তি ছুঁয়েছেন পন্থ।


Click it and Unblock the Notifications



















