ধোনির জুতোয় পা গলানোর চ্যালেঞ্জ নিচ্ছেন পন্থ

রাস্তা কঠিন। প্রতি মুহূর্তেই তুলনা টানা হবে। স্বাভাবিক ছন্দে বেপরোয়া ক্রিকেট খেলে আউট হলে সমালোচনায় বিদ্ধ হতে হবে!

ক্যারিবিয়ান সফরে ধোনির জুতোয় পা গলানোর আগে প্রতিকূলতাগুলো জানেন। সেই বাধাগুলোই এবার টপকে যাওয়ার চ্যালেঞ্জ নিতে চাইছেন ঋষভ পন্থ।

টেস্ট স্থায়ী উইকেটকিপার ঋদ্ধিমান সাহা চোট পেতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেয়েছিলেন। ব্যাটে রান এলেও পাঁচ দিনের ক্রিকেটে উইকেটের পিছনে তাঁর কিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার ক্যারিবিয়ান সফর থেকে ধোনি নিজেকে সরিয়ে নেওয়ায় তিন ফর্ম্যাটেই উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ পন্থ। সবার ফোকাসে তাই পন্থের কিপিং।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ধোনির জুতোয় পা গলানোর আগে এই সব নিয়ে অবশ্য মুহূর্তের জন্যেও চিন্তিত নন পন্থ। এক সাক্ষাৎকারে কোহলির দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, 'ধোনির জুতোয় পা গলানোটা একেবারেই সহজ কাজ নয়। তবে ক্রিকেটার হিসেবে এই চ্যালেঞ্জটা আমি নিতে চাই। লোকে কী বলল, সেই নিয়ে ভাবতে বসলে ক্রিকেটে মন বসানো যাবে না। এখন তাই সমালোচনার বদলে বেশি করে ক্রিকেটে ফোকাস করতে শিখেছি।কী ভুল করলাম সেই নিয়ে না ভেবে, কী শিখতে পারব সেই নিয়ে ভাবছি। '

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 26, 2019, 18:06 [IST]
Other articles published on Jul 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+