আইপিএলের এক ইনিংসের ডেথ ওভারে সর্বাধিক রান করা ব্যাটসম্যান তালিকায় ভারতীয়দের প্রাধান্য

করোনা ভাইরাসের আবহেই সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে কোমর বেঁধে ফেলেছেন আট দলের ক্রিকেটাররা। ইতিমধ্যে আরবে পৌঁছেও গিয়েছেন অনেকে। তার মধ্যে দেখে নেওয়া যাক আইপিএলের এক ইনিংসের ডেথ ওভারে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকা।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

২০১৮ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দেশের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। ওই ম্য়াচেরই শেষ চার ওভারে নিজে ১৮ বল খেলে ৫৯ রান হাঁকিয়েছিলেন পন্থ। আইপিএলের এক ইনিংসের ডেথ ওভারে সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন তিনিই।

বিরাট কোহলি

বিরাট কোহলি

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ২০১৬ সালের আইপিএলে কেরিয়ার সেরা পারফরম্যান্স দিয়েছিলেন। টুর্নামেন্টের ওই সংস্করণেরই এক ম্যাচে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ডেথ ওভারে ১৫ বল খেলে ৫৮ রান করেছিলেন আরসিবি অধিনায়ক। তিনি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

যুবরাজ সিং

যুবরাজ সিং

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দেশের প্রাক্তন বাঁ-হাতি অল-রাউন্ডার যুবরাজ সিং। ২০১৪ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে এক ম্যাচের ডেথ ওভারে ১৯ খেলে ৫৮ রান করেছিলেন যুবি।

ডেথ ওভারের এক ইনিংসে সর্বাধিক ছক্কা

ডেথ ওভারের এক ইনিংসে সর্বাধিক ছক্কা

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছটি ছক্কা মারার রেকর্ড রয়েছে যার কাছে, সেই যুবরাজ সিং আইপিএলেও কামাল করেছেন। ২০১৪ সালের আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচেই শেষ চার ওভারে ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন যুবি। তা এখনও পর্যন্ত সেরা।

আইপিএলের আগে নাইট জার্সিতে খেলতে নামছেন নারিন, দেখে নিন তারকা স্পিনারের পরিসংখ্যান

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 21, 2020, 14:53 [IST]
Other articles published on Aug 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+