করোনার জেরে লকডাউন, টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের ঘরবন্দি শরীরচর্চার ভিডিও ভাইরাল

করোনার জেরে লকডাউনে ঘরবন্দি কার্যত গোটা দেশ। পরিস্থিতি কঠিন হলেও অন্তত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন মানুষ। সে তালিকায় রয়েছেন দেশের ক্রিকেটাররাও। তা বলে বিরাট কোহলিদের বিরামের জো কোথায়! টিম ইন্ডিয়ার ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচের পরামর্শ মতো ঘরবন্দি অবস্থাতেই শুরু হয়ে গিয়েছে ম্যান ইন ব্লু-দের শরীর চর্চা। এ সংক্রান্ত দলের তরুণ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ঋষভ পন্থের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘরবন্দি ভারত

ঘরবন্দি ভারত

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জেরে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে গোটা দেশ। দেশের ক্রিকেটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তকে সমর্থন করেছেন। নিজেদের গৃহবন্দি করেছেন বিরাট কোহলিরাও।

নিক ওয়েবের টাস্ক

নিক ওয়েবের টাস্ক

করোনা ভাইরাসের জেরে থমকে রয়েছে ক্রিকেট। পিছিয়ে গিয়েছে আইপিএল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই একের পর এক টুর্নামেন্টে অংশ নিতে হবে টিম ইন্ডিয়াকে। তাই এই অবাঞ্ছিত অবসরেও শরীর ঠিক রাখতে ভারতীয় ক্রিকেটারদের শরীরচর্চা সংক্রান্ত কয়েকটি টাস্ক পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার কন্ডিশনিং অ্যান্ড ফিটনেস কোচ নিক ওয়েব। সেই অনুযায়ী ঘরেই শরীরচর্চা শুরু করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

ঋষভের শরীরচর্চা

ঋষভের শরীরচর্চা

ঘরবন্দি অবস্থায় সময় নষ্ট না করে কোচ নিক ওয়েবের পরামর্শ মতো শরীরচর্চা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক ও ব্যাটসম্যান ঋষভ পন্থ। বিসিসিআই-র পোস্ট করা এক ভিডিও-তে ঋষভকে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করতে দেখা যাচ্ছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।

ঋষভ না ঋদ্ধি

ঋষভ না ঋদ্ধি

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেও সেভাবে নজর কাড়তে পারেননি ঋষভ পন্থ। তা সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার পরিবর্তে কেন তাঁকে প্রথম একাদশে রাখা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের উত্তর দিতে মুখিয়ে রয়েছে দেশের তরুণ উইকেটরক্ষক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 27, 2020, 18:27 [IST]
Other articles published on Mar 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+