তাঁর অবসর জল্পনায় ক্রিকেট মহলে যখন আলোচনা তুঙ্গে তখন ধোনি একেবারেই নিরুত্তাপ।
ক্রিকেট থেকে মাস দুয়েকের উপর ছুটি নিয়েছেন। প্রথমটায় দেশের সেনার কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। ভারতীয় সেনায় ট্রেনিং সারার পরে রাঁচির বাড়িতে ফেরেন মাহি। এরপর অবশ্য দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের ম্যাচে বোর্ডের থেকে ছুটি চেয়ে নেন। ক্রিকেট থেকে দূরে থেকে এবার অন্য খেলায় মেতে উঠতে দেখা গেল তাঁকে। ধোনিকে এবার পাওয়া গেল স্নুকার বোর্ডে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা গিয়েছে মন দিয়ে স্নুকার খেলছেন ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে স্থানীয় এক এমএলএ-র সঙ্গে জমিয়ে স্নুকার খেলছেন মাহি।
এর আগে আমেরিকায় ঘুরতে গিয়ে গল্ফ খেলতে দেখা গিয়েছে ধোনিকে। ক্রিকেটের বাইরে এমনিতে ফুটবল, টেনিসের প্রতি ধোনির আকর্ষণ রয়েছে। ক্রিকেট থেকে ফুসরত পেলে অন্য খেলার মেতে ওঠেন। এর আগে রাঁচিতে ফিরে টেনিস খেলতে দেখা গিয়েছে, তারও আগে সেনাবাহিনীর সতীর্থদের সঙ্গে মাহিকে বাস্কেটবলও খেলতে দেখা গিয়েছিল। কেরিয়ারের শেষ পর্বে এসে অবসর...অবসর...জল্পনার মাঝে মাহি যে চুটিয়ে পোস্ট ক্রিকেট লাইফ এনজয় করছেন তা এবার বলাই যায়!
Dhoni Playing Billiards with his friends at Ranchi. ⛳😍 pic.twitter.com/oKL8M9VVR3
— DHONIsm™ ❤️ (@DHONIism) September 26, 2019
ख़राब मौसम के कारण कुछ कार्यक्रम रद्द और मिल हए फुर्सत के पल और वो भी मेरी सबसे मनपसंद जगह अपने #JSCA स्टेडियम में और एक तस्वीर हम सबके सुपर हीरो - #बासु दा के साथ जो JSCA मैदान के क्यूरेटर हैं और मेरे #बहरागोडाविधानसभा क्षेत्र के #बारसती गाँव के ही निवासी हैं।#Ranchi #Rains pic.twitter.com/6n9fGP2IVI
— Kunal Sarangi 🇮🇳 (@KunalSarangi) September 26, 2019
অন্যদিকে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থায় আজীবন মেম্বারশিপ পেতে চলেছেন ধোনি। সংস্থার সাম্প্রতিক বার্ষিক সাধারণ সভার সর্বসম্মিতে মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থায় সাম্মানিক সদস্য ধোনি। যেকারণে তিনি এই মুহূর্তে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার নির্বাচনে অংশ নিতে পারেননি।
MS Dhoni will soon be made a lifetime member of Jharkhand State Cricket Association (JSCA), the newly-elected management committee announced. The decision was taken in the first meeting of the committee itself ❤️#MSDhoni #Dhoni #JSCA pic.twitter.com/gC6bFHegE3
— Dhoni Raina Team (@dhoniraina_team) September 28, 2019