নাইটক্লাবে মারামারি করে গ্রেফতার ‘মদ্যপ’ ক্রিকেটার, নজিরবিহীন শাস্তি বোর্ডের

নাইটক্লাবে মারামারি করে গ্রেফতার হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। একরাত শ্রীঘরে কাটানোর শাস্তিস্বরূপ তাঁকে দু-ম্যাচ সাসপেন্ড করল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। শুধু বেন স্টোকসই নন, একইসঙ্গে সাসপেন্ড করা হয়েছে সতীর্থ অ্যালেক্স হেলসকেও।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। ওই রাতে ব্রিস্টলের একটি নাইট ক্লাবে মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন বেন স্টোকস। সেই সময় হেলসও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। কী কারণে স্টোকস মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন এবং একজনকে প্রহার করেন, তা এখনও স্পষ্ট করা হয়নি পুলিশের তরফে।

এই ঘটনা সামনে আসে সোমবার সকালে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করার পর। সমারসেট ও অ্যাভন পুলিশের জেরায় ধৃত যুবক ফাঁস করে দেয় নাইট ক্লাবে বেন স্টোকসের কীর্তি-কলাপ। বেন স্টোকসের প্রহারে সে গুরুতর আহত হয় বলে পুলিশকে জানায়। তারপরই ইংল্যান্ডের দাপুটে অলরাউন্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ।

বেন স্টোকসকে গ্রেফতার করে পুলিশ। একরাত শ্রী ঘরে কাটান তিনি। তারপর অবশ্য তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এই অপকীর্তির জন্য ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট কঠোর সিদ্ধান্ত নিয়েছে বেন স্টোকস ও অ্যালেক্স হেলসের বিরুদ্ধে। দু-জনকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরবর্তী দু-টি ম্যাচে সাসপেন্ড করা হয়েছে। ফলে চতুর্থ ও পঞ্চম ম্যাচে খেলা হচ্ছে না স্টোকসের।

উল্লেখ্য, তৃতীয় ওয়ান ডে-তে বেন স্টোকসের ৭৩ রানের ইনিংসে ভর করেই জয় পায় ইংল্যান্ড। বুধবার কেনিংটনে খেলা চতুর্থ ওয়ান ডে। কিন্তু সেই চতুর্থ ওয়ান ডে-র আগে স্টোকস ও হেলস অনুশীলনে উপস্থিত ছিলেন না। বোর্ড সভাপতি ও প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্র স্ট্রসকে নিয়ে গঠিত কমিটি এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগেও একবার এ ধরনের ঘটনা ঘটান বেন স্টোকস। ২০১২ সালে এক ঘটনায় গ্রেফতার হওয়ার পর পুলিশ তাঁকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু ফের তিনি গভীর রাতে মদ্যপান করে এই নিন্দনীয় ঘটনা ঘটালেন। যা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটারের কাছ থেকে আশাপ্রদ নয়। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ থেকে এমনই এক কারণে তিনি ছিটকে গিয়েছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 26, 2017, 19:53 [IST]
Other articles published on Sep 26, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+