কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের কাছ থেকে শিখতে চান বিশ্বজয়ী ইয়ন মর্গ্যান

করোনা ভাইরাসের জন্য আইপিএল বাতিল না হলে, টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে ২০১৯-র বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। যে দলের অধিনায়ক ভারতীয় ক্রিকেট দল থেকে প্রত্যাখ্যাত দীনেশ কার্তিক। তা বলে তাঁকে তুচ্ছ না করে বরং ডিকে-র কাছ থেকেই অনেক কিছু শিখতে চান মর্গ্যান।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ১৮ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক লক্ষেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে আট হাজার। মৃতের সংখ্যা যথাক্রমে ২৯০। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতের কিছু রাজ্যে জারি থাকা লকডাউনের সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের আইপিএল। করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে বলে জানায় বিসিসিআই। দেশের প্রধান প্রধান রাজ্যে লকডাউনের মেয়াদ বেড়ে যাওয়ায়, ১৫ এপ্রিল যে টুর্নামেন্ট শুরু করা যাবে না, তা নিশ্চিত।

কেকেআরে মর্গ্যান

কেকেআরে মর্গ্যান

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথমবার আইপিএল খেলেছিলেন ইয়ন মর্গ্যান। ২০১২ এবং ২০১৩ মরশুমেও তিনি শাহরুখ খানের দলে খেলেন। ছয় মরশুম পর ফের কেকেআরের জার্সি ওঠার কথা ২০১৯-র বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়কের। এবারের নিলামে ইয়ান মর্গ্যানকে ৫.২৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

দীনেশের কাছ থেকে শিখতে চান মর্গ্যান

দীনেশের কাছ থেকে শিখতে চান মর্গ্যান

কেকেআর-কে এখনও পর্যন্ত একবারও আইপিএল দিতে পারেননি দীনেশ কার্তিক। অথচ তাঁর কাছ থেকেই অধিনায়কত্বের খুঁটিনাটি শিখতে চান বিশ্বজয়ী ইয়ন মর্গ্যান। বলেছেন, দীনেশ কার্তিক তাঁর খুব ভালো বন্ধু। ক্রিসমাসের আগে তাঁদের দুই জনের সাক্ষাত হয়েছিল বলেও জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। মর্গ্যানের কথায়, দীনেশ দুর্দান্ত ব্যক্তি, দারুণ ক্রিকেটার। ডিকে-কে সবরকম সাহায্যের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন ইয়ন মর্গ্যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 12, 2020, 13:44 [IST]
Other articles published on Apr 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+