
মহেন্দ্র সিং ধোনি
আইপিএলে ১৯০টি ম্যাচ খেলা মহেন্দ্র সিং ধোনি রয়েছেন তালিকার শীর্ষ স্থানে। উইকেটের পিছনে দাঁড়িয়ে মোট ১৩২ জন ব্যাটসম্যানকে আউট করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তার মধ্যে ৯৪টি ক্যাচ ও ৩৮টি স্ট্যাম্প সামিল রয়েছে।

দীনেশ কার্তিক
এই তালিকায় মহেন্দ্র সিং ধোনির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন দীনেশ কার্তিক। আইপিএলে ১৮২টি ম্যাচ খেলে ১৩১ জন ব্যাটসম্যানকে আউট করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। উইকেটের পিছনে দাঁড়িয়ে ১০১টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ৩০টি স্ট্যাম্প করেছেন ডিকে।

রবিন উথাপ্পা
তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবিন উথাপ্পা। আইপিএলে ১৭৭টি ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে ৯০ জন ব্যাটসম্যানকে আউট করেছেন কর্নাটকী ক্রিকেটার। তার মধ্যে ৫৮টি কট-বিহাইন্ড ও ৩২টি স্ট্যাম্প সামিল রয়েছে।

পার্থিব প্যাটেল
তালিকার চতুর্থ স্থানে থাকা পার্থিব প্যাটেল আইপিএলে উইকেটের পিছনে দাঁড়িয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন। ৮২ জন ব্যাটসম্যানকে আউট করেছেন গুজরাতের ক্রিকেটার। ৬৬টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ১৬ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন পার্থিব।

নমন ওঝা
আইপিএলে ১১৩টি ম্যাচ খেলে ৭৫ জন ব্যাটসম্যানকে আউট করেছেন উইকেটরক্ষক নমন ওঝা। তালিকার পঞ্চম স্থানে থাকা এই ক্রিকেটার ৬৫টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ১০ জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন।


Click it and Unblock the Notifications


















