
কেকেআরের দেশি ক্রিকেটার
দীনেশ কার্তিক (অধিনায়ক), কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, শুভমান গিল, সিদ্ধেশ লাড, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, এম সিদ্ধার্থ ও নিখিল নায়েক।

কেকেআরের বিদেশি ক্রিকেটার
আন্দ্রে রাসেল, হ্যারি গার্নে, লোকি ফার্গুসন, সুনীল নারিন, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, টম ব্যান্টন ও ক্রিস গ্রিন।

এবার দলে কাদের অন্তর্ভূক্তি
এবারের আইপিএলের নিলামে অস্ট্রেলিয় ওপেনার ক্রিস লিনকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরিবর্তে অজি পেসার প্যাট কামিন্স ও ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানকে যথাক্রমে সাড়ে ১৫ কোটি ও ৫.২৫ কোটি টাকায় কিনেছে শাহরুখ খানের দল। এছাড়াও টম ব্যান্টন, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, এম সিদ্ধার্থকে দলে নিয়েছে কেকেআর।

কোচ ম্যাকুলাম
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত কেকেআরের হয়ে চুটিয়ে খেলা এবং দলকে নেতৃত্ব দেওয়া ব্রেন্ডন ম্যাকুলাম এই মরশুমে শাহরুখ খান শিবিরকে কোচিং করাবেন। প্রথম আইপিএলের প্রথম ম্যাচেই শতরান হাঁকানো কিউয়ি কিংবদন্তি পিছিয়ে পড়া কেকেআরের ভাগ্য ফেরাতে পারবেন বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।


Click it and Unblock the Notifications
সৌরভকেই অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ও সেরা নেতা বললেন প্রাক্তন পাক পেসার

















