করোনার কারণে স্থগিত আইপিএল: গৃহবন্দি কেকেআর অধিনায়কের প্ল্যান কী

করোনার কারণে স্থগিত আইপিএল। করোনা মোকাবিলায় দেশ জুড়ে জারি সতর্কতা। রবিবার করোনা রুখতে ১৪ ঘন্টার জন্য কারফিউয়ের ডাক দিয়েছেন মোদী। এই পরিস্থিতিতে সামনের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে দেশবাসীকে গৃহবন্দি থাকতে বলা হয়েছে। যেকারণে ভারতীয় ক্রিকেটারদের সবাই এখন গৃহবন্দি। এই পরিস্থিতিতে আইসোলেশনে কেকেআর অধিনায়কের প্ল্যানিং কী দেখে নেওয়া যাক।

করোনার কারণে ক্রিকেট থেকে দূরে থেকেও ক্রিকেটে রয়েছেন কার্তিক

আইপিএল শুরু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ১৫ এপ্রিল পর্যন্ত আপাতত স্থগিত আইপিএল। করোনার কারণে ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সব টুর্নামেন্টই স্থগিত রাখা রয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেট থেকে দূরে থাকলেও ক্রিকেট নিয়েই ব্যস্ত রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক।

ভিডিওতে নানা মেজাজে দীনেশ কার্তিক

ভিডিওতে নানা মেজাজে দীনেশ কার্তিক

কেকেআরের পক্ষ থেকে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, গৃহবন্দি দীনেশ ব্যাট ছাড়াই ক্রিকেটীয় স্টান্স প্র্যাকটিস করছেন। কখনও থার্ড ম্যানে বল ঠেলে দেওয়ার জন্য স্টান্স, কখনও আবার সামনে বল ঠেলে দেওয়ার স্টান্স নিয়েছেন। সেই সঙ্গে মেটিভেশন করতে মেডিটেশন করছেন কার্তিক।

করোনা থেকে বাঁচতে দীনেশের তিন টিপস

করোনা থেকে বাঁচতে দীনেশের তিন টিপস

করোনা থেকে বাঁচতে তিনটি গুরুত্বপূর্ণ টিপস দিয়ছেন কার্তিক। এই মূহূর্তে সোশ্যাল আইসোলেশনে গিয়ে সবার থেকে নির্দিষ্ট দূরত্ব রাখতে বলেছেন। সেই সঙ্গে দিনে যতবার সম্ভব সাবান দিয়ে হাত ধুতে বলেছেন নাইট কাপ্তান। নিজেকে পরিষ্কার পরিছন্ন রাখার পাশাপাশি করোনার সংক্রমণ রোখা থেকে বাঁচতে সাবধানে থাকতে বলেছেন কার্তিক।

কী বললেন শাহরুখ

কী বললেন শাহরুখ

সোশ্যাল মিডিয়ায় পোস্টে শাহরুখ খান বলেন, 'আগামী ১৫ দিন খুব কঠিন সময় আসতে চলেছে। এই সময় নিজেদের ঘরবন্দি করে রাখুন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বার হওয়ার কোনও প্রয়োজন নেই।প্রতিটি রাজ্যের সরকার করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পরে তার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনারা সহযোগিতা করুন। আসুন সরকার ও সাধারণ নাগরিকরা মিলে এই করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কঠিন লড়াই জিতে দেখাই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, March 21, 2020, 20:19 [IST]
Other articles published on Mar 21, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+