ফের দানিশ কানেরিয়াকে আক্রমণ পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যানের

প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়াকে ফের আক্রমণ করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান ফয়সল ইকবাল। তাঁর কথায়, ম্যাচ ফিক্সিং-এ অভিযুক্ত দানিশ, ধর্মের তাস খেলে মিথ্যাকে সত্যি প্রমাণ করতে চাইছেন। ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারার বিরুদ্ধে বল করতে কানেরিয়া ভয় পেতেন বলেও দাবি ফয়সলের।

এর আগে এক টুইট বার্তায় দানিশ কানেরিয়ার উদ্দেশে আক্রমণ শানিয়ে ফয়সল ইকবাল দাবি করেছিলেন, ব্রায়ান লারার বিরুদ্ধে প্রচুর রান দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার। কানেরিয়ার এক ওভারে লারার তিনটি ছক্কা ও চার মারার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন ফয়সল। লেখেন, এটাই দানিশের আসল চরিত্র।

পাল্টা টুইটে বিশ্বকে ভুল তথ্য দেওয়ার জন্য প্রাক্তন সতীর্থ ফয়সল ইকবালকে আক্রমণ করেন দানিশ কানেরিয়া। জানান যে তিনি ব্রায়ান লারাকে শ্রদ্ধা করেন। নিজের টেস্ট কেরিয়ারে তিনি ক্রিকেটের রাজপুত্রকে পাঁচ বার আউট করেছেন বলেও দাবি করেন দানিশ কানেরিয়া। সেই পোস্টকে ঘিরে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

প্রতিক্রিয়া দিতে ছাড়েননি পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান ফয়সল ইকবালও। দানিশ কানেরিয়াকে মিথ্যেবাদী বলে নিশানা করেছেন তিনি। ফয়সল বলেছেন, ম্যাচ ফিক্সিং-এ অভিযুক্ত দানিশ ধর্মের তাস খেলে মিথ্যাকে সত্যি প্রমাণ করতে চাইছেন। তিনি কম আন্তর্জাতিক ম্যাচ খেললেও স্বচ্ছ বলে দাবি করেছেন ফয়সল ইকবাল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 16, 2020, 19:18 [IST]
Other articles published on Apr 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+