পরের পর ছক্কা হাঁকিয়ে একের পর এক কাঁচ ভাঙলেন এই ক্রিকেটার, ভিডিও হল ভাইরাল

গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে ছক্কা হাঁকিয়ে একের পর এক কাঁচ ভাঙলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রাসেল নয়, ব্যাট হাতে বিধ্বংসী শোয়েব মালিক

টি-টোয়েন্টি ক্রিকেটে আন্দ্রে রাসেলকে ক্রিকেটদুনিয়া বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে চেনে। কিন্তু শোয়েব মালিক! শান্ত প্রকৃতির এই ক্রিকেটার যে কেরিয়ারের শেষ বেলার টি-টোয়েন্টি যুদ্ধে কাঁচ ভাঙার নজির গড়ে ফেলবেন, পাক ক্রিকেটারের অতি বড় সমর্থকও এমনটা আশা করেননি।

তিন ছক্কায় কাঁচ ভাঙলেন দু'বার

গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি লিগে ভ্যাঙ্কুভার নাইটস দলে অধিনায়ক শোয়েব মালিক ব্র্যাম্পটন উলভসের বিরুদ্ধে ২৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। শোয়েবের ইনিংস সাজানো ৩টি ছয় ও ৪টি চার দিয়ে। এই তিন ছক্কার দুটি গ্যালারির কাঁচে আছড়ে পড়লে, গ্যালারির কাঁচ টুকরো টুকরো হয়ে যায়।

ম্যাচের ফল

ক্যাপ্টেন্স নক খেলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দলকে ১৬ ওভারে ১৭০/৪ পৌঁছে দেন মালিক। শোয়েব ছাড়া আন্দ্রে রাসেল ২১ বলে ৪৩ রানের দামি ইনিংস খেলেন। ভ্যাঙ্কুভারের ১৭০ রানের জবাবে ব্র্যাম্পটন ১০৩ রানে গুটিয়ে যায়। শোয়েবের দল ম্যাচ জেতে ৭৭ রানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 10, 2019, 11:12 [IST]
Other articles published on Aug 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+