
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৫ উইকেট
২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সে বছরই প্রথম শাহরুখ খানের দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন। ঘরের মাঠ কলকাতার ইডেন গার্ডেন্সে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে লিগের ম্যাচে মাত্র ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। অ্যাডাম গিলক্রিস্ট, শন মার্শ, ডেভিড হাসি এবং মনদীপ সিং উইকেট সামিল রয়েছে তাতে। ওই মরশুমে মোট ২৪টি উইকেট নিয়েছিলেন নারিন।

দিল্লির বিরুদ্ধে ৪ উইকেট
২০১৩ সালের উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। ডেভিড ওয়ার্নার, ইরফান পাঠান, আন্দ্রে রাসেল ও আশিস নেহরার উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার। ওই মরশুমে মোট ২২টি উইকেট নিয়েছিলেন নারিন।

পাঞ্জাবের বিরুদ্ধে ৪ উইকেট
২০১৫ সালের আইপিএলের লিগ ম্যাচে ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন সুনীল নারিন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মুরলী বিজয়, মনন ভোরা, গ্লেন ম্যাক্সওয়েল, ঋদ্ধিমান সাহার উইকেট নিয়ে কেকেআর-কে ম্যাচে ফিরিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার।

নারিনের আইপিএল রেকর্ড
কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট ১১০টি ম্যাচ খেলেছেন সুনীল নারিন। ১২২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ব্যাট হাতে মোট ৭৭১ রান করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটার। কেকেআরের হয়ে ওপেন করতে নেমে তিনটি অর্ধশতরানও রয়েছে নারিনের ঝুলিতে। আইপিএলে তাঁর সর্বাধিক স্কোর ৭৫।

কেকেআরের শুভেচ্ছা
স্পিনার তথা ব্যাটসম্যান সুনীল নারিনকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সোশ্যাল মিডিয়ায় নারিনের ছবিও পোস্ট করেছে শাহরুখ খানের দল।


Click it and Unblock the Notifications
লকডাউনের মাঝে মাদক রাখার অভিযোগে গ্রেফতার ক্রিকেটার

















