|
শাস্ত্রীকে কেন ধন্যবাদ
ভারতীয় দলের ফিল্ডিং কোচ আর শ্রীধরকে দেওয়া এক ইন্টারভিউয়ে হনুমা বলেছেন, 'হেড কোচ রবি শাস্ত্রীর কথাতেই নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করি। কোচ আমায় হাঁটু ঝুঁকিয়ে টেস্ট ক্রিকেটের ব্যাকরণ মেনে খেলতে বলেছিলেন। হাঁটু ঝুঁকিয়ে খেলায় পায়ের মুভমেন্ট অনেক বেড়েছে।যার ফলে অনেক বেশি বল খেলতে পেরেছি। রানও করেছি।এর জন্য প্রতিদিন আমায় পরিশ্রম করতে হয়েছে।'
হনুমার টেস্ট কেরিয়ার
২০১৮ সালে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের কেনিংটন ওভালে টেস্ট অভিষেক। এরপর সব মিলিয়ে এক বছরে ৬টি টেস্টে ১১ ইনিংস ব্যট করে ৩টি অর্ধশতরান ও ১টি শতরান হাঁকিয়েছেন হনুমা।

হনুমাকে নিয়ে কী বললেন বিরাট
হনুমার ব্যাটিং দেখে মুগ্ধ বিরাট বলেছেন, 'হনুমা ব্যাটিং করার সময় ড্রেসিংরুম নিশ্চিন্ত থাকে।' প্রসঙ্গত রোহিত ও হনুমার মধ্যে টেস্ট সিরিজে হনুমাকে বেছে নেন বিরাট। দ্বিতীয় টেস্টে বড় ইনিংস খেলে অধিনায়কের আস্থার মান রাখলেন ডানহাতি।


Click it and Unblock the Notifications



















