রাষ্ট্রসঙ্ঘে ইমরান খানের বক্তব্য নিয়ে টুইট যুদ্ধে হরভজন সিং ও বীনা মালিক

டோனியை எதிர்க்க போகும் அஸ்வின்...என்னெல்லாம் நடக்க போகுதோ?- வீடியோ

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যকে ঘিরে টুইট যুদ্ধে জড়িয়েছেন ক্রিকেটার হরভজন সিং ও মডেল বীনা মালিক। ইংরেজি বোঝা ও জানা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিশানা করেছেন তাঁরা।

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সেদেশের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক ইমরান খানের বক্তব্য বিশ্ব জুড়ে আলোড়ন তৈরি করে। কারণ ওই বক্তব্যে ভারতের উদ্দেশে পরোক্ষে পারমানবিক যুদ্ধের হুঁশিয়ারি দেন ইমরান। সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়কের আচরণের তীব্র নিন্দা করেন।

ইমরান খানের সমালোচকদের দলে ছিলেন ২০১১-র বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হরভজন সিং। টুইটারে লেখেন, রাষ্ট্রসঙ্ঘে ইমরান খানের বক্তব্য দুই প্রতিবেশী দেশের মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে। ইমরান খানের মুখ থেকে বেরনো 'রক্তের স্নান' এবং 'শেষ পর্যন্ত লড়াই' শব্দ নিয়ে আপত্তি তোলেন ভাজ্জি। পাল্টা টুইটে টার্বুনেটরকে আক্রমণ করেন পাকিস্তানি মডেল বীনা মালিক। লেখেন, ইমরান খানের ইংরেজি ভাষণ বুঝতে হয়তো হরভজন সিং-র কোথাও সমস্যা হয়েছে। পাক প্রধানমন্ত্রী কাশ্মীরিদের ওপর সম্ভাব্য অত্যাচার নিয়ে বলতে গিয়ে ওই শব্দ দুটি ব্য়বহার করেছেন বলে দাবি বীনা মালিকের।

হরভজন সিংয়ের উদ্দেশে করা পাল্টা টুইটের এক লাইনে 'surely' শব্দ থেকে 'e' বাদ দেন পাক মডেল। তা নিয়ে বীনা মালিককে পাল্টা তোপ দাগেন ভারতীয় অফ স্পিনার। পাক মডেলের ইংরেজি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন হরভজন সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, October 8, 2019, 16:53 [IST]
Other articles published on Oct 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+