
অনিল কুম্বলের কেরিয়ার
ভারতের হয়ে ১৩২টি টেস্ট ও ২৭১টি ওয়ান ডে ম্যাচ খেলা লেগ স্পিনার অনিল কুম্বলে দুই ফর্ম্যাটে যথাক্রমে ৬১৯ ও ৩৩৭টি উইকেট নিয়েছেন। টেস্টে উইকেট শিকারিদের তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন জাম্বো। টেস্টের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজিরও রয়েছে কুম্বলের ঝুলিতে। পাকিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক।

কুম্বলের সঙ্গে খেলেছেন হরভজন
ভারতীয় দলের হয়ে টেস্টে দীর্ঘদিন কিংবদন্তি অনিল কুম্বলের সঙ্গে ড্রেসিং রুম ও বাইশ গজ শেয়ার করেছেন টার্বুনেটর হরভজন সিং। ২০০৭ নভেম্বর থেকে কুম্বলের অবসর পর্যন্ত তাঁর অধিনায়কত্বেও খেলেছেন ভাজ্জি। এই দীর্ঘ সময়ে অগ্রজ কুম্বলের কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন হরভজন।

'গ্রেটেস্ট ম্যাচ উইনার'
কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং কিংবা মহেন্দ্র সিং ধোনিকে বাদ দিয়ে অনিল কুম্বলেকেই 'গ্রেটেস্ট ম্যাচ উইনার' বলেছেন হরভজন সিং। তাঁর কথায়, কুম্বলের মতো প্রতিদ্বন্দ্বিতা মূলক চরিত্রের এক আনা পেলেও কোনও ক্রিকেটার নিজেকে ধন্য বলে মনে করবেন।

বল ঘোরে না
ক্রিকেট সমালোচকদের এক অংশ বরাবর বলে থাকেন যে অনিল কুম্বলের বল নাকি ঘোরে না। কিন্তু তাতে যে ভারতীয় কিংবদন্তির কিছু যায় আসে না, তা স্পষ্ট জানিয়েছেন হরভজন সিং। বলেছেন, উইকেট নেওয়ার জন্য যে সিংহ হৃদয়ের প্রয়োজন হয়, তা ছিল জাম্বোর এবং তাই যথেষ্ট।


Click it and Unblock the Notifications
সচিন থেকে হার্দিক, রোহিত থেকে ধাওয়ান, দেখে নিন ফাদার্স ডে'তে ক্রিকেটারদের আবেগঘন পোস্ট


















