সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে দেশের নির্বাচক প্যানেল পরিবর্তনের আবেদন হরভজন সিং-র

ফারুখ ইঞ্জিনিয়ার, যুবরাজ সিং-র পর এবার হরভজন সিং। জাতীয় নির্বাচকদের পদে পরিবর্তন আনার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করলেন দেশের প্রাক্তন অফ স্পিনার। এমনটা ঘটবে বলেও বিশ্বাস করেন টার্বুনেটর।

বাদ সঞ্জু স্যামসন

বাদ সঞ্জু স্যামসন

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কেরলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্য়ান সঞ্জু স্যামসনকে ভারতীয় দলে নেওয়া হয়েছিল। ওই সিরিজে কোনও ম্যাচেই তাঁকে প্রথম একাদশে সুযোগ দোওয়া হয়নি। পারফরম্য়ান্স বিচার না করেই দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সঞ্জুকে পনেরো জনের থেকে বাদ দেন জাতীয় নির্বাচকরা

সরব শশী

কেরলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্য়ান সঞ্জু স্য়ামসনের সঙ্গে এমন 'অবিচার' মেনে নিতে পারেননি সেই রাজ্যেরই কংগ্রেস সাংসদ শশী থারুর। টুইটারে লিখেছেন, কোনও সুযোগ না দিয়ে সঞ্জুকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার ঘটনা হতাশাজনক। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্যামসনকে জল বহন করে মাঠে প্রবেশ করতে দেখা যায়। সঞ্জুর ব্যাটিং না হৃদয়, কোনটা পরীক্ষা করা হচ্ছে, প্রশ্ন করেছেন শশী থারুর।

ক্ষিপ্ত হরভজন

কংগ্রেস সাংসদ শশী থারুরের টুইট রি-পোস্ট করে ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং লিখেছেন, মনে হয় সঞ্জু স্য়ামসনের হৃদয়ের পরীক্ষা করছেন জাতীয় নির্বাকরা। তাঁর মতে, জাতীয় নির্বাচকদের প্যানেলে শক্ত এবং যোগ্য মানুষের প্রয়োজন। দাদা তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এ ব্যাপারে উদ্যোগ নেবেন বলেই আশা প্রকাশ করেছেন তাঁর আদরের ভাজ্জু।

যুবরাজ-ইঞ্জিনিয়ার

যুবরাজ-ইঞ্জিনিয়ার

জাতীয় নির্বাচকদের চেয়ারে বসা ব্যক্তিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তথা লেজেন্ড যুবরাজ সিং ও ফারুখ ইঞ্জিনিয়ারও। উল্লেখ্য, দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের মেয়াদ শেষ হয়েছে। খুব শীঘ্রই তিনি পদ ছাড়বেন বলে জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 25, 2019, 13:07 [IST]
Other articles published on Nov 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+