প্রধানমন্ত্রীকে অপমান! বন্ধু শাহিদ আফ্রিদিকে ছেড়ে কথা বললেন না হরভজন সিং

শত্রু গৌতম গম্ভীরের পর এবার বন্ধু হরভজন সিং-ও ছেড়ে কথা বললেন না শাহিদ আফ্রিদিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করায় পাকিস্তানি লেজেন্ডকে সাবধান করে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি। আফ্রিদিকে সীমা না ছাড়ানোর পরামর্শও দিয়েছেন ভাজ্জি।

মোদীকে নিশানা আফ্রিদির

মোদীকে নিশানা আফ্রিদির

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এক ভিডিও-তে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানাতে শোনা যায়। সেখানে মোদীকে 'কাপুরুষ' বলেও আক্রমণ করেন পাক লেজেন্ড। অভিযোগ আনেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নাকি কাশ্মীরকে জবরদখল করে রেখেছে।

হরভজনকে নিশানা সোশ্যাল মিডিয়ার

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে পাকিস্তানে দুঃস্থদের পাশে দাঁড়ানো শাহিদ আফ্রিদিকে কুর্নিশ জানিয়েছিলেন তাঁর ভারতীয় বন্ধু হরভজন সিং ও যুবরাজ সিং। এর জন্য টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের শিকার হতে হয়েছিল। সে সময় উত্তর দিয়েছিলেন যুবি এবং ভাজ্জিও। শাহিদ আফ্রিদি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করায়, আবারও হরভজন ও যুবরাজের প্রতিক্রিয়া চেয়ে বসেন ভারতীয় নেটিজেনরা।

হরভজনের প্রতিবাদ

হরভজনের প্রতিবাদ

ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং অবশেষে স্বীকার করলেন যে তাঁর পাকিস্তানি বন্ধু শাহিদ আফ্রিদি তাঁর সীমা ছাড়িয়েছেন। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া হাহাকারে, সীমানার বেড়াজাল পেরিয়ে প্রতিবেশী দেশগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন, সেখানে আফ্রিদির মন্তব্য মেনে নেওয়া যায় না বলে সাফ জানিয়েছেন ভাজ্জি। ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন কথা বলার অধিকার আফ্রিদির নেই বলেও জানিয়েছেন টার্বুনেটর। তাঁর কড়া বার্তা, নিজের দেশ এবং সীমার মধ্যে থাকুন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।

আফ্রিদির অনুরোধ

আফ্রিদির অনুরোধ

হরভজন সিং এও জানিয়েছেন যে তিনি ও যুবরাজ সিং নিজে থেকে শাহিদ আফ্রিদির কর্মযজ্ঞে নিজেদের সামিল করেননি। প্রাক্তন পাকিস্তানি তারকার অনুরোধেই তাঁরা করোনার আবহে ওই সামাজিক কাজে যুক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন ভাজ্জি। হরভজনের কথায়, আফ্রিদিকে তিনি বন্ধু ভেবেছিলেন। পাক লেজেন্ডের এহেন আচরণে তিনি স্তম্ভিত বলেও জানিয়েছেন টার্বুনেটর।

দেশের জন্য জীবন দিতে রাজি

দেশের জন্য জীবন দিতে রাজি

দেশ তাঁর কাছে সবার ওপরে বলে জানিয়েছেন হরভজন সিং। তাঁর বক্তব্য, দেশের হয়ে তিনি ২০ বছর ক্রিকেট খেলেছেন। টিম ইন্ডিয়ার হয়ে অনেক উইকেট নিয়েছেন, বহু ম্যাচ জিতেছেন। এবার ভারতের হয়ে জীবন দেওয়ার সুযোগ এলে তিনি তা থেকে পিছু হঠবেন না বলেও জানিয়েছেন টার্বুনেটর।

করোনা উদ্বেগ কাটিয়ে আড়াই মাস পর ফুটবল শুরুর দিনে মোট কটি গোল হল?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 17, 2020, 16:54 [IST]
Other articles published on May 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+