সাহসী হতে শিখিয়েছেন 'দাদা' সৌরভ, স্বীকারোক্তি দেশের কিংবদন্তি স্পিনারের

Gambhir Vs Afridi: கம்பீருக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை - அப்ரிடி- வீடியோ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর জন্য যা করেছেন, নিজের দাদাও হয়তো করতেন না বলে খোলাখুলি জানিয়েছিলেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং। এবার ভাজ্জির দাবি, মহারাজের জন্যই নাকি তিনি সাহসী স্পিনার হয়ে উঠে আসতে পেরেছেন। ঠিক কী বলেছেন হরভজন সিং, জেনে নেওয়া যাক।

হরভজনের কেরিয়ার

হরভজনের কেরিয়ার

১৯৯৮ সালে ভারতীয় দলে প্রথম ডাক পেয়েছিলেন অফ স্পিনার হরভজন সিং। পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবে তাঁকে দল থেকে বাদ পড়তে হয়েছিল। এরপর নির্বাচকদের সঙ্গে কার্যত লড়াই করে ভাজ্জিকে জাতীয় দলে ফিরিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৪১৭, ২৬৯ ও ২৫টি উইকেট নিয়েছেন হরভজন। ২০০৭-র টি-টোয়েন্টি ও ২০১১-র ৫০ ওভারের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন টার্বুনেটর।

কঠিন সময়

কঠিন সময়

দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং জানিয়েছেন, এক সময় দেশের নির্বাচকরা তাঁর বিরুদ্ধে চলে গিয়েছিলেন। তাঁকে মুখের ওপর খারাপ কথা শোনানো হয়েছিল বলেও জানিয়েছেন ভাজ্জি। তাঁর অভিযোগ, সেই সময় অনেকে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েও কার্যকালে মুখ ফিরিয়ে নিয়েছিল। কেবল 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কেই তিনি এক কথার মানুষ হিসেবে পাশে পেয়েছিলেন বলে জানিয়েছেন কিংবদন্তি স্পিনার। বলেছেন, মহারাজ তাঁর জন্য যা করেছেন, অন্য কোনও অধিনায়ক হয়তো করতেন না। সৌরভের জন্যই তিনি ভারতীয় দলের হয়ে একশোটি টেস্ট খেলতে পেরেছেন বলে জানিয়েছেন ভাজ্জি।

বোলারদের জন্য সৌরভ

বোলারদের জন্য সৌরভ

হরভজন সিংয়ের কথায়, অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সর্বদা বোলারদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস জুগিয়ে এসেছেন। ভাজ্জির কথায়, মাঠে সেরাটা দেওয়ার শর্তে বোলারদের সম্পূর্ণ স্বাধীনতা দিতেন সৌরভ। তাতে বোলারদের কাজও অনেক সহজ হয়ে যেত বলে জানিয়েছেন হরভজন সিং।

সাহসী সৌরভ

সাহসী সৌরভ

হরভজন সিং জানিয়েছেন, কখনও কখনও ব্যাটসম্যানদের আউট করতে সার্কেলের ভিতরে চার-পাঁচ ফিল্ডার সাজানোর প্রয়োজন অনুভব করতেন তিনি। অধিনায়ক সৌরভ তাঁকে সেই ফিল্ডিং সাজানোর অনুমতি দিতেন বলে জানিয়েছেন ভাজ্জি। প্রতিকূল পরিস্থিতিতে কখনও কখনও তিনি ফিল্ডার পিছিয়ে দেওয়ার কথা ভাবলেও মহারাজ তা করতে দিতেন না বলেও জানিয়েছেন হরভজন। তাঁর কথায়, সৌরভ মনে করতেন, ব্যাটসম্যান স্পিনারকে তুলে যেমন বাউন্ডারির বাইরে ফেলবেন, তেমন ভুল করে বোলারের হাতে উইকেটও তুলে দেবেন।

সাহসী ভাজ্জি

সাহসী ভাজ্জি

বিসিসিআই সভাপতির রণনীতিতে তিনি কেরিয়ারে বহু ব্যাটসম্যানকে আউট করেছেন বলেও দাবি হরভজন সিংয়ের। এমনকী সাহসী সৌরভ কোনও কোনও হাই-ভোল্টেজ ওয়ান ডে ম্যাচেও তাঁর বোলিংয়ে, ব্যাটসম্যানের সামনে ফিল্ডিং সাজাতেন বলে জানিয়েছেন টার্বুনেটর। বলেছেন, তাঁকেও সাহসী হতে শিখিয়েছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল হলে কী ফর্ম্যাটে কাটছাঁট! ৩ বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের কী মত?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 16, 2020, 14:00 [IST]
Other articles published on Jun 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+