চেন্নাইয়ের বদলে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৯-র ফাইনাল। সোমবার একথা জানানোর পাশাপাশি আইপিএলের দুটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর ম্যাচের দিন ও স্থানও ঘোষণা করেছে বিসিসিআই।
সে অনুযায়ী ১২ মে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০১৯-র ফাইনাল ম্যাচ। ৭ মে চেন্নাইয়ে চিপকে হবে প্রথম কোয়ালিফায়ার। ৮ ও ১০ মে বিশাখাপত্তনমে আইপিএলের এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।
The final of the 12th edition of the Indian Premier League will be played at the Rajiv Gandhi International Stadium in Hyderabad on May 12. Chennai will host Qualifier 1 while Visakhapatnam will host the Eliminator and Qualifier 2. #IPL pic.twitter.com/i9S9LoiLEN
— ANI (@ANI) April 22, 2019
সাধারণত আইপিএলের প্লে-অফের ম্যাচগুলো টুর্নামেন্টের আগের বছরের উইনার্স ও রানার্সের ভেন্যুতেই খেলা হয়। সে অনুযায়ী ঠিক হয়েছিল, গত আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের মাঠেই টুর্নামেন্টের এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে। কিন্তু তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন চিপক স্টেডিয়ামের আই, জে ও কে স্ট্যান্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অন্যদিকে, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার হায়দরাবাদে হওয়ার কথা থাকলেও ভোটের জন্য তা সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছে বিসিসিআই।