মানবিক মোহনবাগান, সময়ের আগেই বকেয়ার প্রথম কিস্তি ফুটবলারদের অ্যাকাউন্টে!

நாளை ஐபிஎல் பைனல்... யாருக்கு கோப்பை ...?

মানবিক মোহনবাগান। নির্ধারিত সময়ের আগেই ফুটবলারদের বকেয়া বেতনের প্রথম কিস্তি মিটিয়ে দিল সবুজ-মেরুণ। বকেয়ার দ্বিতীয় কিস্তি কবে শোধ করা হবে, তাও আই লিগ জয়ী ক্লাবের তরফে জানানো হয়েছে। আপাতত কত টাকা পেলেন লিগ জয়ী ফুটবলাররা, জেনে নেওয়া যাক।

চ্যাম্পিয়ন মোহনবাগান

চ্যাম্পিয়ন মোহনবাগান

করোনা ভাইরাসের জেরে ২৮ ম্যাচ বাকি থাকতেই বাতিল করে দেওয়া হয়েছে আই লিগ। পয়েন্টের নিরিখে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে এআইএফএফ। যদিও আগামী মরশুমে আইএসএলে খেলবে মেরিনার্সরা। সে লক্ষ্যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এটিকে-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সবুজ-মেরুণ শিবির।

করোনায় আটকে ছিল বেতন

করোনায় আটকে ছিল বেতন

করোনা ভাইরাসের জেরে লকডাউনে কার্যত স্তব্ধ রয়েছে সব পরিষেবা। এই পরিস্থিতিতে মোহনবাগানের হাতে এখনও আই লিগ ট্রফি ও পুরস্কার মূল্য তুলে দিতে পারেনি এআইএফএফ। ওই টাকা থেকেই দলকে লিগ চ্যাম্পিয়ন করা ফুটবলারদের ইনসেনটিভ দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন সবুজ-মেরুণ কর্তারা। মহামারীর জেরে সবকিছু আটকে থাকায় সে আশা তে দূর, উল্টে লকডাউনের জেরে ফুটবলারদের বকেয়া বেতন শোধ দিতেই হিমশিম খাচ্ছিল বাংলার ঐতিহ্যবাহী জাতীয় ক্লাব।

নির্ধারিত দিন

নির্ধারিত দিন

ইস্টবেঙ্গলের পথে না হেঁটে আই লিগ জেতানো ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া গত সপ্তাহ থেকেই শুরু করেছিল মোহনবাগান। এসএমএসের মাধ্যমে খেলোয়াড়দের বার্তা পাঠিয়েছিলেন ক্লাব কর্তারা। জানিয়েছিলেন, বকেয়া বেতনের প্রথম কিস্তি ৩০ জুনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় কিস্তি (ইনসেনটিভ সহ) ফুটবলাররা ২০ জুলাইয়ের মধ্যে হাতে পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল সবুজ-মেরুণ।

সময়ের আগেই শোধ

সময়ের আগেই শোধ

নির্ধারত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই ফুটবলারদের বেতনের ৫০ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে বলে মোহনবাগান কর্তাদের তরফে দাবি করা হয়েছে। ফুটবলারদের পাশাপাশি দলের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা ও সাপোর্ট স্টাফদেরও বকেয়া বেতনের প্রথম কিস্তিও মঙ্গলবার মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একই ভাবে ২০ জুলাইয়ের আগেই ফুটবলারদের দ্বিতীয় কিস্তির টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সবুজ-মেরুণের অর্থ সচিব দেবাশিস দত্ত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 17, 2020, 11:00 [IST]
Other articles published on Jun 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+