|
মোতারায় ধামাকা
বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরার নবরূপের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সেই মঞ্চ থেকেই ভারতের ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নাম উল্লেখ করেন তিনি। তবে গোল বাঁধে সেখানেই। সচিনকে 'সু-চিন' বলে সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিদ্রুপের শিকার হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। প্রিয় ক্রিকেটারের নামের এমন বিকৃতি মেনে নেননি নেটিজেনরা।
|
আইসিসি-র প্রতিক্রিয়া
ডোনাল্ড ট্রাম্পের 'সু-চিন' মন্তব্যের জবাব দিয়েছে আইসিসি। মার্কিন রাষ্ট্রপতিকে ট্রোলড করতে ছাড়েনি বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। টুইটারে একটি মজাদার ভিডিও পোস্ট করেছে ক্রিকেটের বস। তাতে দেখা যাচ্ছে যে ওয়েব মিডিয়ার সার্চ টুলে সচিনের নামের বানান পরিবর্তন করা হচ্ছে। 'সু-চিন' তেন্ডুলকর লিখে তা নতুন করে পাবলিসও করা হচ্ছে। ভিডিও-র ওপরে 'সচ' থেকে 'সুচ' হওয়ার বিবর্তনও সুন্দর করে লিখে দেখিয়েছে আইসিসি।
|
ইমরান খান
রাজনীতিকে দূরে সরিয়ে এক সময়ের প্রতিপক্ষ তথা বন্ধু সচিন তেন্ডুলকরের নামের বিকৃতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ট্রোলড করতে ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা সে দেশের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান। আইসিসির পোস্ট রি-টুইট করে তিনি লিখেছেন, 'যখন তুমি ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে কিছুই জানো না, তখন এমনই উচ্চারণ বেরোয়।'
|
অসন্তুষ্ট পিটারসেন
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডে অসন্তুষ্ট হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। টুইটারে লিখেছেন, লেজেন্ডদের নাম বলার আগে উচ্চারণ ভালো করে জেনে নেওয়া প্রয়োজন।
|
নিশামের প্রচ্ছন্ন বিদ্রুপ
'সু-চিন' ইস্যুতে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে প্রচ্ছন্নে বিদ্রুপ করলেন নিউজিল্যান্ডের অল রাউন্ডার জিমি নিশাম। টুইটারে লিখেছেন, কেন ট্রাম্পকে এমন ব্যক্তির নামের উচ্চারণের জন্য কথা শুনতে হবে, যাঁকে তিনি চেনেনই না। ট্রাম্পের কাণ্ডে যে নিশামও হতাশ, তা ক্রিকেট প্রেমীদের বুঝতে সমস্যা হয়নি।


Click it and Unblock the Notifications




















