স্মিথ-ওযার্নার নির্বাসিত হওয়ার পর ১৫ মাসে ১৮টি একদিনের ম্যাচের মধ্য়ে মাত্র ৩টি জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। কিন্তু গত দুই মাসে প্রথমে ভারতের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়ের পর এবার আমিরশাহিতে পাকিস্তানকে একদিনের সিরিজে ৫-০ ফলে দুরমুশ করল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তারপরই তারাই বিশ্বকাপ খেতাব ধরে রাখবেন বলে বাকিদের সতর্ক করে রাখলেন ফিঞ্চ।
পাক সিরিজ জয়ের পর তিনি সাফ জানিয়েছেন, অনেকেই তাঁদের পাত্তা দিতে চাননি। কিন্তু, এই দুই সিরিজ জয় থেকে তাঁরা প্রয়োজনীয় আত্মবিশ্বাসটা পেয়ে গিয়েছেন। এবার তাদের আটকানো মুশকিল হবে। দলের সিরিজ জয়ে ফিঞ্চই সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন। ৫ ম্য়াচে ৪৫১ রান করে তিনিই সিরিজের সেরা হয়েছেন।
Aussie skipper Aaron Finch reflects on his outstanding form in the Pakistan ODI series! #PAKvAUS pic.twitter.com/3ZxzJKeNpY
— cricket.com.au (@cricketcomau) March 31, 2019
তবে পাকিস্তান এই সিরিজে নিয়মিত অধিনায়ক সরফরাজ খান-সহ প্রথম সারির ৫ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। কিন্তু তাই বলে অজিদের জয়কে খাো করা যাবে না। তাদের দলেও স্মিথ ওয়ার্নারের সঙ্গে ছিলেন না স্টার্ক-হ্য়াজেলউডও।
View this post on InstagramA post shared by Aaron Finch (@aaronfinch5) on
আপাতত অস্ট্রেলিয়ার সামনে একটাই সমস্য়া রয়েছে বলে জানিয়েছেন ফিঞ্চ, তা হল দল বাছাই। আইপিএল-এ আগুনে ফর্মে আছেন ডেভিড ওয়ার্নার। স্মিথ এখনও ছন্দ না পেলেও, তাঁকে বাদ দিয়ে অজি দল বিশ্বকাপ খেলতে যাবে বলে মনে হয় না। অন্য দিকে বর্তমান দলেও যে যখন সুযোগ পেয়েছেন, পারফর্ম করে নিজের দাবি জানিয়ে রেখেছেন। ফলে বিশ্বকাপের দল বাছাইয়ের সময় অনেককেই দুর্ভাগ্যের শিকার হতে হবে বলে জানিয়েছেন অজি অধিনায়ক।
Some incredible batting from Australia and some clutch death bowling has secured a historic series sweep over Pakistan. REPORT & HIGHLIGHTS: https://t.co/0ZTmZh7PBo #PAKvAUS pic.twitter.com/kfh1cHnMeH
— cricket.com.au (@cricketcomau) March 31, 2019