আইসিসি বিশ্বকাপ জিতবে কে - কী বলছেন তিনবারের বিশ্বজয়ী প্রাক্তন অজি জোরে বোলার

ক্রিকেট বিশ্বের ফোকাস আপাতত আইপিএল ২০১৯-এর উপর। কিন্তু সবারই মাথায় একই সঙ্গে আসন্ন আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর কথাও ঘুরছে। বিশ্বকাপের আগ গিয়ে অতীতের মহান খেলোয়াড়রা বিশ্বকাপ নিয়ে তাঁদের ভাবনা ব্যক্ত করছেন। ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অস্ট্রেলিয় জোরে বোলার গ্লেন ম্য়াকগ্রা-ও, জানালেন কে জিততে পারে এবারের বিশ্বকাপ।

এবার বিশ্বকাপের সম্ভাব্য জয়ী হিসেবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ভারত ও ইংল্যান্ডের নাম। গ্লেন ম্য়াকগ্রাও এই মতেরই সমর্থক। তিনিও মনে করছেন, বিশ্বকাপ জেতার সবচেয়ে ভালো সম্ভাবনা রয়েছে ভারত ও ইংল্যান্ডেরই।

তাঁর নিজের দেশ তথা বর্তমান বিশ্ব-চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেও তালিকায় রাখথছেন ম্যাকগ্রা। তাঁর মতে ভারতের বিরুদ্ধে জয়ে অজিরা প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গিয়েছে। এর সঙ্গে স্মিথ ও ওয়ার্নার জুড়লে দল আরও শক্তিশালী হবে। গত গ্রীষ্মে তাঁদের অনুপস্থিতিতে অজি দলকে ভুগতে হয়েছে বলেই মনে করছেন ম্য়াকগ্রা।

এই তিন দলকে বেছে নিলেও ম্যাকগ্রার মতে এইবারের বিশ্বকাপে প্রতিযোগিতা খুব কঠিন হতে চলেছে। তাঁর যুক্তি দুই সেরা দল ভারত, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে ইংল্য়ান্ডের সময়টা খুব মসৃণ যায়নি। তাই, ফেবারিট বেছে নিলেও এবার তাদেরকে কড়া মোকাবিলার মুখে পড়তে হবে বলে বিশ্বাস তিনবারের বিশ্বজয়ীর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 22, 2019, 11:54 [IST]
Other articles published on Mar 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+