সামনে এল টিম ইন্ডিয়া বিশ্বকাপ ২০১৯-এর জার্সি! আদৌ কি নতুন - মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের

শুক্রবার, ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ -এর জন্য ভারতীয় দলের নতুন জার্সির উন্মোচ করল দলের কিট স্পন্সসর নাইকি। দলের অধিনায়ক বিরাট কোহলি ছাড়া হায়দরাবাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএস ধোনি, পৃথ্বি শ, আজিঙ্কা রাহানে, হরমনপ্রিত কৌর ও জেমাইমা রড্রিগেজ। তবে নয়া জার্সিতে বিশেষ নতুনত্ব নেই বলেই জানিয়েছেন ভারতীয় ভক্তরা।

নতুন জার্সিটি তৈরি করা হয়েছে পুনর্ব্যবহার্য দ্রব্য থেকে। ২০১৫ সালের বিশ্বকাপের জার্সিটিও এইভাবেই তৈরি করা হয়েছিল। এখই ভাবে জার্সির রঙে ও নকশাতেও বিশেষ পরিবর্তন করা হয়নি। বাকি অংশের থেকে হাতাগুলি সামান্য হাল্কা রঙের। বুকের কাছে কমলা রঙে 'ইন্ডিয়া' লেখা। দুই দিকে একটিু করে কমলা ডোরাও রয়েছে।

২০১৫ সালে ভারতের জার্সিতে বিসিসিআই-এর লোগোর উপরেই তিনটি তারা ছিল। এই তারা ভারতের তিনটি বিশ্বকাপ জয় (একটি টি২০ ও ২টি ওডিআই)-কে প্রকাশ করে । নয়া জার্সিতে সেই তিন তারার স্থান হয়েছে পিছন দিকে। একই সঙ্গে জার্সিতে সেই তিন বিশ্বকাপ ফাইনালের তারিখ ও স্কোরও রয়েছে।

দেখে নেওয়া যাক কি প্রতিক্রিয়া এল টুইটারে -

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 1, 2019, 21:54 [IST]
Other articles published on Mar 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+