১০ দলের মধ্যে প্রথম দল হিসেবে আসন্ন আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে এবারের ক্রিকেট বিশ্বকাপের আসর। আর ৩০ এপ্রিলের মধ্যে সবাইকে দল ঘোষণা করতে হবে। তার অনেক আগেই নিজেদের দল জানিয়ে দিল কিউইরা।
প্রত্যাশা মতোই বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেবেন কেইন উইলিয়ামসন। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেও কাপ দিতে পারেননি ব্রেন্ডম ম্যাকালাম। এবার কেইন শেষ বাধাটা টপকাতে পারেন কিনা সেটাই দেখার।
Great scenes following the @cricketworldcup squad announcement at Tai Tapu School. Former pupil Henry Nicholls in hot demand. #BACKTHEBLACKCAPS #CWC19 pic.twitter.com/YID2oOQ6aK
— BLACKCAPS (@BLACKCAPS) April 2, 2019
তবে দলে সবচেয়ে বড় চমক ব্য়াকআপ উইকেটরক্ষক হিসেবে টম ব্লান্ডেলের সুযোগ পাওয়া। টেস্টে অভিষেকেই তিনি শতরান করেছেন। তবে এখনও একটিও একদিনের ম্য়াচ খেলেননি তিনি। বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পেলে সেখানেই ওডিআই অভিষেক হবে তাঁর।
All the details from today’s @cricketworldcup squad announcement at Tai Tapu School. #CWC19 #BACKTHEBLACKCAPS | https://t.co/H7SWl2WtJY pic.twitter.com/Vxxb7mH5I1
— BLACKCAPS (@BLACKCAPS) April 3, 2019
সবাই মনে করেছিলেন কিউইদের বিশ্বকাপের দলে টম ল্যাথামের সঙ্গে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেতে চলেথছেন টিম সেইফার্ট। সম্প্রতি ভারতের বিপক্ষে টি২০আই সিরিজেও ভাল খেলেছিলেন।
Some great snaps from today's @cricketworldcup squad announcement at Tai Tapu Schoool from @PhotosportNZ #CWC19 #BACKTHEBLACKCAPS pic.twitter.com/wCeALTeEkm
— BLACKCAPS (@BLACKCAPS) April 3, 2019
তবে কিউই কোচ গ্যারি স্টিডের দাবি দলের ভারসাম্য রেখেই দল গড়া হয়েছে। সমস্ত পরিস্থিতির জন্য ক্রিকেটার রাখা হয়েছে স্কোয়াডে। তিনি জানান, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের দল বাছতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। তাতে সবসময়ই কিছু ক্রিকেটারকে হতাশ হতে হয়।
দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপের দল -
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপ্টিল, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জেমস নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, টিম সাউদি, ও ট্রেন্ট বোল্ট।
Our squad for the @ICC @cricketworldcup in England and Wales! #CWC19 #BACKTHEBLACKCAPS #CricketNation pic.twitter.com/snN1vbJXyS
— BLACKCAPS (@BLACKCAPS) April 2, 2019