ভারতের নাম্বার ফোর ধাঁধা - সমাধানে নামল দাদার মস্তিষ্ক! উঠে এল এক বিস্ময়কর নাম

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত শেষ আন্তর্জাতিক ম্য়াচ খেলে ফেলার পরও ভারতীয় দলের সবচেয়ে বড় ধাঁধা, 'নাম্বার ফোর-এর সমাধান হয়নি। বিভিন্ন প্রাক্তন ক্রিকেটার এই বিষয়ে তাঁদের অভিমত ব্য়ক্ত করছেন। এবার আসরে নামলেন ক্রিকেট বিশ্বের অন্যতম ধুরন্ধর মাথা সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভারতের অধিনায়ক থাকাকালীন সেওয়াগকে ওপেনার হিসেবে ব্যবহার করার মতো অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে সাফল্য এনেছিলেন সৌরভ। ক্রিকেট ছাড়ার পর ভারতের নাম্বার ফোর বাছতে গিয়েও সেইরকম এক অপ্রত্যাশিত নামই বাছলেন তিনি।

তাঁর মতে ভারতের ব্যাটিং-এর মাথায় শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তিনজন দুর্দান্ত স্ট্রোক প্লেয়ার রয়েছেন। তআই এরপর একজন রাহুল দ্রাবিড় দরকার, যিনি ঠান্ডা মাথায় দীরে সুস্থে দৃঢ়তার সঙ্গে ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

আর এই জন্যই তিনি ভারতের একদিনের দলের চার নম্বরে দেখতে চাইছেন টেস্ট দলের তিন নম্বর ব্য়াট চেতেশ্বর পূজারা-কে। প্রাক্তন ভারত অধিনায়কের মতে, তাঁর সময়ে ভারতের একদিনের দলে রাহুল দ্রাবিড় যে ভূমিকাটা পালন করতেন, বর্তমান দলে সেই কাজটা করতে পারেন পূজারা।

সৌরভ জানিয়েছেন, তাঁর পরামর্শ শুনে অনেকেই হাসতে পারেন, কিন্তু একদিনের দলে দূড়তার প্রয়োজন হয়। বিশেষ করে ভারতের প্রথম তিন ব্য়াটসম্য়ান যেখানে দ্রুত রান তুলতে পারেন, সেখানে পূজারার মতো একজন কাউকে দরকার যিনি দৃঢ় হাতে ইনিংসকে ধরে রাখতে পারবেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 15, 2019, 15:58 [IST]
Other articles published on Mar 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+