
বিজয় শঙ্করের পক্ষে
জানা গিয়েছে দল চাপের মুখে বিজয় শঙ্করের মানসিকতায় মুগ্ধ। তাঁর পক্ষে আরও রয়েছে একই সঙ্গে তাঁর পাওয়ার হিটিং ও প্রান্ত বদলে খেলার ক্ষমতা, যা একজন মিডল অর্ডার ব্য়াটসম্য়ানের পক্ষে আদর্শ। সেই সঙ্গে নিউজিল্যান্ডে তিনি দেখিয়ে দিয়েছেন ভাল মানের সুইং ও জোরে বোলিং-এর বিরুদ্ধেও তিনি স্বচ্ছন্দ।

বিজয় শঙ্করের বিপক্ষে
বিজয় শঙ্করের বিপক্ষে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অনভিজ্ঞতা। মাত্র ৯টি একদিনের ম্য়াচ খেলা শঙ্করকে বিশ্বকাপ খেলতে নামিয়ে দেওয়াটা ঝুঁকির হয়ে যাবে কিনা সেটাই ভাবাচ্ছে দলকে।

রায়ডুর পতন
দীর্ঘদিন ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের আস্থা ধরে রাখতে পেরেছিলেন আম্বাতি রায়ডু। কিন্তু ওয়েলিংটনে ৯০ রানের ইনিংস খেলার পরও তাঁকে নিয়ে দলের খচখচানি থামাতে পারেননি তিনি। মিডিয়াম পেসের থেকে বেশি গতির বলের বিরুদ্ধে ও সুইং-এর বিরুদ্ধে তিনি বেশ দুর্বল এমনটাই মনে করছে দল।

বিকল্প ভাবনা
কোহলি জানিয়ে দিয়েছেন, দলের একটি জায়গা পরিস্থিতি অনুযায়ী অদলবদল করা হতে পারে। সূত্রের খবর 'নাম্বার ফোর'-এর কথাই বলেছেন ভারত অধিনায়ক। রায়ডু, বিজয় কেউই যদি না খেলেন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে ভারতের ভাবনা রয়েছে কোহলিকে ৪ নম্বরে খেলিয়ে, কেএল রাহুল-কে তিনে খেলানোর।


Click it and Unblock the Notifications




















