
ক্রিস লিনকে নিয়ে নিলামে পথ চলা শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এরপর একে একে ন্যাথান কুল্টারনাইল থেকে শুরু করে সৌরভ তিওয়ারিকে নিয়েছে চার বারের চ্যাম্পিয়ন দল।
ক্রিস লিনকে এবছর নিলামের আগে ছেড়ে দিয়েছিল কেকেআর। নিলামে এদিন প্রথমেই লিনের নাম ছিল। অস্ট্রেলিয়ান তারকা এই ওপেনারকে এদিন একমাত্র মুম্বই নিতে চায়। অন্য কোন দল এদিন তাঁকে বিড করেনি। লিন মুম্বইয়ে গেলেন ২ কোটি টাকায়। নিলামে তাঁরে বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
🚨 Aala re 🚨
— Mumbai Indians (@mipaltan) December 19, 2019
Chris Lynn 🇦🇺
💰: ₹ 2 Crores #IPLAuction #OneFamily #MumbaiIndians #CricketMeriJaan #IPLAuction2020
একনজরে নিলামে কাঁদের নিল মুম্বই ইন্ডিয়ান্স
১) ক্রিস লিন- ওপেনিংয়ে বিধ্বংসী খেলেন এই ক্রিকেটার।
২) ন্যাথান কুল্টারলাইন-অজি এই তারকা ক্রিকেটারের অতীতে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার তাঁকে বেস প্রাইজের ৮ গুণ টাকায় দলে নিল মুম্বই। নিলামে কুল্টারলাইনের নূন্যতম মূল্য ছিল ১ কোটি টাকা। মুম্বই তাঁকে ৮ কোটি টাকায় নিয়েছে।
লিন ও কুল্টারনাইলকে নিয়ে বিদেশি ক্রিকেটারদের কোটা পূর্ণ করে নীতা আম্বানির দল।
৩) এরপর ৫০ লক্ষ টাকায় সৌরভ তিওয়ারিকে নিয়েছে মুম্বই।
৪) ২০ লক্ষ টাকায় বাঁ-হাতি আনক্য়াপ ক্রিকেটার মৌসিন খানকে নিয়েছে এমআই।
৫)২০ লক্ষ টাকায় ২১ বছরের ক্রিকেটার দিগবিজয় দেশমুখকে কিনেছে মুম্বই।
৬) বলবন্ত রাই সিংকে ২০ লক্ষ টাকায় নিয়েছে দল।
একনজরে নিলামের পর মুম্বই ইন্ডিয়ান্স দল
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কুন্টন ডিকক, আদিত্য থারে, আনমোলপ্রীত সিং, কাইরন পোলার্ড, ইশান কিষান,শানফানে রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া,রাহুল চাহার, জয়ন্ত যাদব, অনুকুল রয়, জসপ্রীত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট, ধাওয়াল কুলকার্নি, মিচেল ম্যাকক্লেনাঘ্যান,ক্রিস লিন,ন্যাথান কুল্টারলাইন,বলবন্ত রাই সিং,দিগবিজয় দেশমুখ,মৌসিন খান,সৌরভ তিওয়ারি