অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫৫ রান ডিফেন্ড করতে নেমে ভারতীয় দলের হয়ে ঋষভ পন্থের পরিবর্তে এদিন কিপিং করছেন লোকেশ রাহুল। ম্যাচে এদিন ব্যাটিং করার সময় মাথায় চোট পেয়েছেন পন্থ।
ওয়াংখেড়েতে প্যাট কামিন্সের বলে আউট হওয়ার মুহূর্তে বল পন্থের ব্যাটে লেগে হেলমেটে আঘাত করে অ্যাস্টন টার্নারের হাতে জমা পড়ে।
৩৩ বলে পন্থ আউট হন ২৮ রানে। পন্থের ইনিংস সাজানো ২টি চার ও ১টি ছয় দিয়ে। মাথায় এই আঘাতের জন্য এদিন অজিদের বিরুদ্ধে পন্থ কিপিং করছেননা। দলের চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন পন্থ। পরিবর্তে এদিন দস্তানা হাতে উইকেটের পিছেন লোকেশ রাহুল। আইপিএল কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে রাহুলের কিপিং করার অভিজ্ঞতা রয়েছে। পন্থের পরিবর্ত হিসেবে মনীশ পান্ডে ম্যাচে ফিল্ডিং করছেন।
Pat Cummins to Pant, out Caught by Turner!!@RishabhPant17 #INDvAUS #TeamIndia pic.twitter.com/VtJGY262Wc
— BBL Lover (@BBL_365) January 14, 2020
প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের বিরুদ্ধে ভারতীয় দল ব্যাটে এদিন একেবারেই ধরাশায়ী। নির্ধারিত পঞ্চাশ ওভারে ব্যাটিং করার আগে ৪৯.১ ওভার ব্যাটিং করে মেন ইন ব্লু ২৫৫ রানে অলআউট হয়েছে। ভারতের হয়ে শিখর ধাওয়ান ৭৪ ও লোকেশ রাহুল ৪৭ রান করেছেন। বিরাট এদিন ১৬ রান করে আউট হন। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার টার্গেট ২৫৬ রান।