ইডেনে গোলাপি বলে ভারত-বাংলাদেশ দিন রাতের টেস্ট:প্রথম তিন দিনের সব টিকিট শেষ!

ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট। আর সেটাও ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। গোলাপি বলে ভারত বাংলাদেশের দিন রাতের টেস্ট নিয়ে উত্তেজনার পারদ এতটাই তুঙ্গে যে ম্যাচের প্রথম তিন দিনের টিকিট নিমেষের মধ্য়ে শেষ হয়ে গিয়েছে। খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার এই পরিসংখ্য়ান জানিয়েছেন।

সৌরভ কী বললেন

সৌরভ কী বললেন

বোর্ড সভাপতি সৌরভ বলেন, 'দিনরাতের টেস্টের জনপ্রিয়তা যে কোন পর্যায়, টিকিট বিক্রির পরিসংখ্যানই তা বলে দিচ্ছে। ইতি মধ্যে প্রথম তিন দিনের টিকিট সোল্ডআউট! অর্থাৎ প্রথম তিন দিন ইডেন হাউসফুল হতে চলেছে। আয়োজক হিসেবে এটা অবশ্যই তৃপ্তি দিচ্ছে।' ইডেনে ভারতের প্রথম দিন রাতের টেস্ট হবে ২২ থেকে ২৬ নভেম্বর।

সিএবি সচিব অভিষেক ডালমিয়ার বক্তব্য

সিএবি সচিব অভিষেক ডালমিয়ার বক্তব্য

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব অভিষেক ডালমিয়া বলেন, 'অনলাইনে সব টিকিট শেষ। এই মুহূর্তে আমাদের হাতে খুব সামান্য কয়েকটি কোটার টিকিট অবশিষ্ট রয়েছে। কোটার টিকিটগুলি সদস্যরা নেবেন কিনা, ১৯ নভেম্বরে তা জানতে পারা যাবে।'

ইডেন টেস্ট ঘিরে পরিকল্পনা

ইডেন টেস্ট ঘিরে পরিকল্পনা

ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে হতে চলা পিঙ্ক বল টেস্ট নিয়ে বোর্ডের একাধিক পরিকল্পনা রয়েছে। যার মধ্য়ে অন্যতম আকর্ষণ জাতীয় সঙ্গীত। ম্যাচের আগে দেশের জাতীয় সংগীত গাইবে সেনাবাহিনীর জওয়ানদের ব্যান্ড। দুই দলের খেলোয়াড়রা তাতে অংশ নেবেন। শোনা যাচ্ছে, দেশের প্রথম দিন-রাতের টেস্ট শুরুর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সিএবি-র আবেদনে সাড়া দিয়েছে সেনাবাহিনী। সেক্ষেত্রে ম্যাচের প্রথম দিন হেলিকপ্টার থেকে প্যারাস্যুটে জওয়ানরা মাঠে নামবেন। তাঁদের হাতে থাকবে গোলাপি বল। ভারত ও বাংলাদেশের অধিনায়কের হাতে জওয়ানরাই গোলাপি বল তুলে দিতে চলেছেন। ম্যাচ শুরু আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন বেল বাজাবেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 17, 2019, 10:41 [IST]
Other articles published on Nov 17, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+