এক ইনিংসে ব্যাট করলেন ১২ জন ক্রিকেটার। হ্যাঁ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কিংস্টনের সাবিনা পার্কে এমনটাই ঘটেছে।
দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে অসুস্থতার কারণে অবসর নিয়ে মাঠ ছা়ড়েন ড্যারেন ব্র্যাভো। চতুর্থ দিনের প্রথম সেশনে ২৩ রানে ব্যাটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন।ফিজিওর সঙ্গে কথা বলে এরপর মাঠ ছাড়েন ক্যারিবিয়ানদের বাঁ-হাতি মিডল অর্ডারের এই ব্যাটসম্যন। প্রসঙ্গত এর আগে বুমরাহের বাউন্সারে ঘাড়ে চোট পেয়েছিলেন ব্র্যাভো।
চোট পাওয়া ব্র্যাভোর পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দলে আসেন জার্মাইনে ব্ল্যাকউড। আইসিসি'র নতুন পরিবর্ত নিয়ম অনুয়ায়ী দলে আসেন তিনি।এরপর ৩৮ রানের ইনিংস খেলেন ব্ল্যাকউড। সেক্ষেত্রে একই ইনিংসে ড্যারেন ব্র্যাভো ও তাঁর পরিবর্ত ব্ল্যাকউড দুজনেই ব্যাটিং করেন। সেকারণেই ১১ -র পরিবর্তে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের বিরুদ্ধে ১২ জন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ব্যাটিং করেছেন।