সবাই জানে ফেয়ারওয়েল, ফ্যানেদের চমকে দিয়ে আসল রহস্য ফাঁস করলেন গেইল

এখনই অবসর নয়! সোজা কথায় ফ্যানেদের থেকে শেষ কয়েক দিনে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তাতে গেইল এতটাই আপ্লুত যে অবসরের সিদ্ধান্ত পাল্টে ফেললেন।

গেইল বললেন এখনই অবসর নয়

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই খেলে উঠে বললেন, 'এখনই অবসর নয়।' ম্যাচে ৪১ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন গেইল। ইউনিভার্স বস দারুণ খেললেও ম্যাচে যদিও জয় ছিনিয়ে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে গেইল বলেছেন,'আমি কিন্তু অবসর ঘোষণা করেছি বলে জানাইনি!'

ভারতের বিরুদ্ধে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের মাঝেই গেইল জানিয়ে দিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে তারপর অবসর নিতে চান তিনি। নির্বাচকরা অবশ্য তাঁর অনুরোধ ভেবে দেখেননি। কোহলিদের বিরুদ্ধে নির্বাচকরা গেইলকে টেস্ট স্কোয়াডে রাখেননি।

ক্যারিবিয়ানদের হয়ে সর্বাধিক ওয়ান ডে খেলার রেকর্ড এখন গেইলের দখলে

চলতি সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে নতুন রেকর্ড গড়েছেন গেইল। এই মুহূর্তে লারার রেকর্ড ভেঙে(২৯৯ ওডিআই) ৩০১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিবিয়ান ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ খেলার রেকর্ড এখন গেইলের দখলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 15, 2019, 16:05 [IST]
Other articles published on Aug 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+