
তৃতীয় ওডিআই নামের আগে ভারতীয় শিবিরে জোর ধাক্কা। দলে থেকে ছিটকে গেলেন দীপক চাহার। তাঁর পরিবর্ত হিসেবে জুড়তে চলেছেন নভদীপ সাইনি।
বোর্ডের টুইটে দীপকের ছিটকে যাওয়ার কথা জানানো হয়েছে। বোর্ড সূত্রে খবর দ্বিতীয় ওডিআই ম্যাচে পিঠের নীচের অংশে চোট পেয়েছেন দীপক।
যেকারণেই সিরিজ নির্ণায়ক তৃতীয় ওডিআই থেকে ছিটকে গেলন দীপক। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের ফাইনাল ম্যাচ। কটকের বরাবটি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
UPDATE: Deepak Chahar has been ruled out of the 3rd @Paytm #INDvWI ODI. Navdeep Saini replaces him.
— BCCI (@BCCI) December 19, 2019
Details - https://t.co/7vL5GJobTU pic.twitter.com/QbHQL1KMyY
প্রসঙ্গত টি-টোয়েন্টি সিরিজের পর ওডিআই সিরিজেও দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করেছে। সিরিজের প্রথম ম্যাচ হেরে বসে ভারত।
২৮৭ রান তুলেও ফিল্ডিং ও বোলিংয়ের দুর্বলতার কারণে ম্যাচ হারে ভারত। চেন্নাইয়ে সিমরন হেটমায়ার ১৩৯ ও হোপ ১০২ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে ম্যাচ জেতায়।
পাল্টা ভাইজ্যাকে দ্বিতীয় ম্যাচে রোহিতের ১৫৯ ও লোকেশ রাহুলের শতরানে ভর করে স্কোরবার্ডে ৩৮৭ রান তোলে ভারত। এরপর কুলদীপ যাদবের হ্যাটট্রিক ও মহম্মদ শামির ৩ উইকেটের সুবাদে ১০৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত। সিরিজের ফল এখন ১-১। রবিবার কটকে ফাইনাল ম্যাচে কোন দল সিরিজ জেতে সেটাই এখন দেখার।