ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: টেস্ট সিরিজের সেরা সাত মুহূর্ত

টি-টোয়েন্টি, ওডিআইয়ের পর টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারাল ভারত। সোমবার সাবিনা পার্কে কোহলিরা দ্বিতীয় টেস্ট জিতে নিল ২৫৭ রানের ব্যবধানে। একনজরে টেস্ট সিরিজের সেরা সাত মুহূর্ত

প্রথম টেস্ট ইশান্ত শর্মার পাঁচ উইকেট

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছিলেন ইশান্ত শর্মা। তাঁর দুরন্ত বোলিং ভারতের জয়ে অন্যতম ভূমিকা রেখেছিল।

অজিঙ্ক রাহানের শতরান

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮১ রানের দুরন্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন অজিঙ্ক রাহানে। তাঁর ব্যাটেই প্রথম টেস্টে জয় পায় ভারত

জসপ্রীত বুমরাহ

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। দুরন্ত বোলিংয়ের সুবাদে ভারত প্রথম টেস্ট জেতে ৩১৮ রানের ব্যবধানে

বিরাটের ৭৬ রান

সাবিনা পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান করেন বিরাট। তাঁর দুরন্ত ইনিংসে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুর ধাক্কা কাটায় ভারত

হনুমা বিহারীর শতরান

কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান হনুমা বিহারীর।দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১১ রান করেন হনুমা।এটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরান

ইশান্তের অর্ধশতরান

৯২টি টেস্ট খেলে কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকালেন ইশান্ত শর্মা। সাবিনা পার্ক টেস্টের প্রথম ইনিংসে ৮০ বলে ৫৭ রান হাঁকান ইশান্ত।

বুমরাহের হ্যাটট্রিক

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক সহ ৬টি উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ। হরভজন সিং, ইরফান পাঠানের পর ভারতের তৃতীয় পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন বুমরাহ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 3, 2019, 13:36 [IST]
Other articles published on Sep 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+