রাহানের শতরান, হনুমার ৯৩!
রবিবার অজিঙ্ক রাহানের ১০২ রান ও হনুমা বিহারীর ৯৩ রানের ইনিংসের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৩৪৩ রান তুলে ইনিংস ছাড়ে ভারত। ম্যাচ জিততে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৪১৯ রান। জবাবে ৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন বুমরাহ। ৩ উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা। এক উইকেট শামির। ভারতীয় পেসারদের এই আগুনে বোলিংয়ের সুবাদেই ৩১৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রেকর্ড
এই জয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড ধরে রাখল কোহলিরা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে শেষ ২২ টেস্টে অপরাজিত রয়েছে ভারত। টেস্ট ক্রিকেটে কোনও দলের বিরুদ্ধে এটি ভারতের সবচেয়ে বেশি টেস্ট ধরে অপরাজিত থাকার রেকর্ড।
অধিনায়ক বিরাটের ব্যাক্তিগত রেকর্ড
অন্যদিকে ভারতীয় অধিনায়কদের মধ্যে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের কীর্তি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে ২৮টি টেস্ট খেলে ১১টি টেস্ট জিতেছিলেন সৌরভ। রবিবার ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্ট জিতে বিদেশের মাটিতে ১২টি টেস্ট জয়ের নজির গড়লেন ভিকে। বিদেশের মাটিতে কোহলির নেতৃত্বে ২৬টি টেস্ট খেলে ১২টিতে জয় পেয়েছে ভারত।


Click it and Unblock the Notifications



















