ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এই নজির গড়লেন বুমরাহ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট! কৃপণতম বোলিং করে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় বেলারদের মধ্যে সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট তুলে নেওয়ার রেকর্ড তৈরি করলেন।

একনজরে ভারতীয়দের মধ্যে কৃপণতম বোলার হিসেবে বুমরাহের রেকর্ড

১) জসপ্রীত বুমরাহ- ২০১৯সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগায় ৭ রানে ৫ উইকেট

২) বেঙ্কটপতি রাজু- ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চণ্ডীগড়ে ১২ রান খরচ করে ৬ উইকেট।

৩) হরভজন সিং- ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জামাইকায় ১৩ রান খরচ করে ৫ উইকেট

এশিয়ান বোলারদের মধ্যে নজির

পাশাপাশি প্রথম এশিয়ান বোলার হিসেবে চার বিদেশ সফরে চারবার পাঁচ উইকেট তুলে নেওয়ার নজির গড়লেন। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট পাওয়ার পর এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পেলেন।

বুমরাহের দুরন্ত বোলিংয়ে বিদেশে সবচেয়ে বেশি ব্যবধানে জিতল ভারত

বুমরাহের পাঁচ উইকেটে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১০০ রানে অলআউট করে ভারত ম্যাচ জেতে ৩১৮ রানের ব্যবধানে। এটিই বিদেশ সফরে ভারতীয় দলের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রানে টেস্ট জয় ছিল বিদেশের মাটিতে ভারতীয় দলের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 27, 2019, 12:35 [IST]
Other articles published on Aug 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+