ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ভারতীয় পেসার হিসেবে নয়া নজির গড়লেন মহম্মদ শামি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাবিনা পার্ক টেস্টে নয়া নজির গড়লেন ভারতীয় পেসার মহম্মদ শামি। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১টি উইকেট তুলে নিয়েছেন শামি।

কী নজির গড়লেন

টেস্টে ভারতীয় পেস বোলারদের মধ্যে তৃতীয় দ্রুততম হিসেবে ১৫০ উইকেট তুলে নেওয়ার কীর্তি গড়লেন শামি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে হেটমের ও কর্নওয়ালকে আউট করে টেস্টে ১৫০তম উইকেট ছুঁয়ে ফেললেন শামি। ৪২টি টেস্ট খেলে ১৫০ উইকেটের নজিরে পৌঁছলেন তিনি। টেস্টে দ্রুততম ১৫০ উইকেটের তালিকায় তিন নম্বরে রয়েছেন এই স্পিডস্টার

একনজরে ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের মালিক যারা

একনজরে ভারতীয় পেসারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের মালিক যারা

১) কপিল দেব- ৩৯ টি টেস্ট ম্যাচ খেলে ১৫০ উইকেট পেয়েছেন

২) জাভাগল শ্রীনাথ- ৪০টি টেস্ট খেলে ১৫০ উইকেট পান

৩) মহম্মদ শামি- ৪২ ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন

৪) জাহির খান- ৪৯ টেস্ট খেলে ১৫০ উইকেট পেয়েছিলেন

৫) ইশান্ত শর্মা- ৫৪ টেস্ট খেলে ইশান্ত ১৫০ উইকেট নিয়েছিলেন।

এশিয়ার বাইরে উইকেট সংখ্যা

এশিয়ার বাইরে ভারতীয় পেসারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারী ইশান্ত। তাঁর ঝুলিতে ১৫৭টি উইকেট। এশিয়ার বাইরে ২৮ টেস্ট খেলে ১০১টি উইকেট নিয়ে সেই তালিকায় ৫ নম্বরে রয়েছেন মহম্মদ শামি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, September 2, 2019, 12:30 [IST]
Other articles published on Sep 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+