|
ভুবনেশ্বরের পরিবর্ত কে?
বোর্ডের পক্ষ থেকে এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের ওডিআই দলে ভুবির পরিবর্ত হিসেবে শার্দুল ঠাকুরের নাম জানানো হয়েছে।

শেষ কবে ম্যাচ খেলেছেন শার্দুল
২০১৮ সালে শেষবার ভারতের জার্সিতে ওডিআই ম্যাচ খেলেছেন শার্দুল। ডানহাতি এই পেস বোলার এশিয়া কাপের ম্যাচ খেলেছিলেন। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে খেলেছিলেন শার্দুল।

একনজরে কিকেটার শার্দুলের কেরিয়ার
দেশের জার্সিতে সব মিলিয়ে ১৩টি ম্যাচ খেলেছেন শার্দুল। ৫টি ওডিআই, ৭টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে উইকেটের সংখ্যা ১৪টি।

ভুবির চোট নিয়ে বোর্ডের পক্ষ থেকে যা জানানো হল
ভুবনেশ্বরের চোট নিয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, 'মুম্বইয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ডানপায়ের কুঁচকিতে চোট পান। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম ভুবিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর, তাঁর চোট ধরা পরে। সেই চোট সারানোর জন্যই ওডিআই সিরিজে নেই ভুবনেশ্বর।'

এনসিএ-র ভূমিকা নিয়ে প্রশ্ন
ইংল্যান্ডের মাটিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সময় হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ভুবনেশ্বর সমস্যায় পড়েছিলেন। বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মাঠ ছেড়়েছিলেন ভুবি।
এরপর সাইড স্ট্রেনের চোটের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় এই পেসার সিরিজে ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাবর্তনের পর ফের চোট পাওয়ায় এবার ওডিআই সিরিজ থেকে বাইরে যেতে হল তাঁকে।
ভুবির চোটের চিকিৎসার ক্ষেত্রে এনসিএ-র ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল।


Click it and Unblock the Notifications




















