
টানা দুই ইনিংসে শতরান ক্যারিবিয়ান ওপেনারের
আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ে শতরান (১০৯*রান) হাঁকানোর পর এবার ভারত সফরে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জেতালেন ক্যারিবিয়ান ওপেনার সাই হোপ। এই নিয়ে ওডিআইয়ে এটি হোপের টানা দুই ইনিংসে অপরাজিত শতরান। চেন্নাই ম্যাচে শামি-কুলদীপদের বোলিং আক্রমণের বিরুদ্ধে ১০২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের গণ্ডি পার করিয়েছেন হোপ।

হোপের প্রশংসায় লারা
হোপের এই ইনিংস দেখে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা প্রশংসা করেছেন। লারা বলেন, 'হোপ দারুণ ফর্মে রয়েছে। তিন ফর্ম্যাটে এবার ওকে ধারাবাহিকভাবে খেলানো উচিত। দলের হয়ে ও এই মুহূর্তে নির্ভরশীল সেরা ওপেনার। দেশের জার্সিতে যে ক্রিকেটাররা তিন ফর্ম্যাটে খেলার যোগ্য তাঁদের মধ্যে সাই হোপ প্রথম সারিতে থাকবে। সীমিত ওভারে আক্রমণাত্মক ক্রিকেটের পাশাপাশি ও টেস্ট খেলার ধৈর্য রাখে। '

হেটমায়ের-হোপের দ্বিশতরান পার্টনারশিপ
ম্যাচে দ্বিতীয় উইকেটে হোপ-হেটমায়ারের ডান-বাম জুটি ২১৮ রানের পার্টনারশিপ গড়ে। ২৮৮ রান তাড়া করতে নেমে ফলে সহজেই ম্যাচ নিজেদের দিকে করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। হোপের ১০২* এর পাশাপাশি চেন্নাইয়ে ১৩৯ রান করে ম্যাচের সেরা হয়েছেন হেটমায়ার।


Click it and Unblock the Notifications



















