
কী সেই নজির
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে স্থূল ক্রিকেটার হিসেবে ম্যাচ খেলার নতুন নজির লিখলেন স্পিনার রাহকিম কর্নওয়াল। তাঁর ওজন ১৪০ কেজি, উচ্চতা ৬ ফুটের বেশি।
|
আগে এই নজির কার ছিল
১১৭ বছর আগে ১৯০২ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক করেছিলেন ওয়ারউইক আমস্ট্রং। তাঁর ওজন ছিল ১৩৩- ১৩৯ কেজির মধ্যে।
অভিষেকে পারফর্ম্যন্স কেমন
দ্বিতীয় টেস্টের প্রথম দিন কোহলি-মায়াঙ্কের জোড়া অর্ধশতরানে ম্যাচে ফিরেছে ভারত। যদিও দুই ব্যাটসম্যানের থেকেও বেশি চর্চায় ১৪০ কেজি ওজনের কর্নওয়াল। ম্যাচে পূজারাকে আউট করেন। তাঁর স্পিন খেলতে গিয়ে কাট শটে পয়েন্টে ক্যাচ দিয়ে ৬ রানে আউট হন পূজারা। এছাড়া আরও দুটি উইকেটে কর্নওয়ালের অবদান রয়েছে। ভারতীয় দুই ওপেনার রাহুল ও মায়াঙ্কের ক্যাচ ধরেন তিনি।


Click it and Unblock the Notifications



















